মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
Headline :
সাংবাদিক নেতা আহমদ আবু জাফরের জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন খুলনায় ডিআইজির মতবিনিময় সভা বর্জন প্রশ্ন করার সুযোগ ও ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞার প্রতিবাদে ক্ষোভ ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় মাদকবিরোধী অভিযান, আটক ৪ জনের কারাদণ্ড ডিমলায় বালাপাড়া উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি গোলাম রব্বানী প্রধান গোপালগঞ্জ সাংবাদিক সাইফুল ইসলামের মাতা আর নেই! আমি তোমার জম মালাকুল মউত আজরাইল। হাফিজ মাছুম আহমদ দুধরচকী। কালিহাতীতে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে মত বিনিময় সভা খুলনায় ১০০ পরিবারের মাঝে নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মশারি বিতরণ এক পা হারিয়ে থমকে গেছে নন্দীগ্রামের কুমার অজিত পালের জীবন, ভাঙা ঘরে অনাহারে কাটছে পরিবার খুলনায় জাতীয় যুবশক্তির নতুন আহ্বায়ক কমিটির সংবাদ সম্মেলন ও পরিচিতি সভা

ডুমুরিয়ায় উপজেলা পরিষদের পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

 

মো: আল-মাহফুজ শাওন

খুলনার ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্বরের পুকুর থেকে কাশেম সরদার (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ডুমুরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত কাশেম সরদার উপজেলার সাহস ইউনিয়নের কুমারঘাটা গ্রামের সোহরাব সরদার ও সখিনা বেগমের ছেলে।

পরিবারের সদস্যদের ভাষ্য, কাশেম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন। এর আগেও তিনি একাধিকবার পরিবারের কাউকে না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছিলেন। কয়েকদিন পর আবার নিজেই বাড়িতে ফিরে আসতেন।

মরদেহ উদ্ধারের পর কাশেমের চাচা মোস্তফা সরদার ডুমুরিয়া থানায় গিয়ে মরদেহটি শনাক্ত করেন।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খন্দকার হাফিজুর রহমান জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে। পরিবারের পক্ষ থেকে কাশেমের মানসিক সমস্যার কথা জানানো হয়েছে। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হতে পুলিশ তদন্ত করছে।

ঘটনার প্রকৃত কারণ ও মৃত্যুর পরিস্থিতি তদন্তের পরই স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page