মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
Headline :
হুথিরা তেহরানের নিয়ন্ত্রণে নয়, হরমুজও তাদের নাগালের বাইরে ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক সাংবাদিক নেতা আহমদ আবু জাফরের জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন খুলনায় ডিআইজির মতবিনিময় সভা বর্জন প্রশ্ন করার সুযোগ ও ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞার প্রতিবাদে ক্ষোভ ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় মাদকবিরোধী অভিযান, আটক ৪ জনের কারাদণ্ড ডিমলায় বালাপাড়া উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি গোলাম রব্বানী প্রধান গোপালগঞ্জ সাংবাদিক সাইফুল ইসলামের মাতা আর নেই! আমি তোমার জম মালাকুল মউত আজরাইল। হাফিজ মাছুম আহমদ দুধরচকী। কালিহাতীতে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে মত বিনিময় সভা খুলনায় ১০০ পরিবারের মাঝে নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মশারি বিতরণ

শংকরপুরে মাদকের আস্তানা থেকে ১৮৫ বোতল সিরাপসহ আটক ২

 

*মেহেদী হাসান রিপন, স্টাফ রিপোর্টার:*

শহরের শংকরপুর জমাদারপাড়া এলাকায় মাদকের বিরুদ্ধে বড় সফলতা পেল র‍্যাব-৬। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ২৮ আগস্ট চালানো অভিযানে ১৮৫ বোতল নিষিদ্ধ কাশির সিরাপসহ এক নারী ও এক পুরুষকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের আভিযানিক দল কোতোয়ালী মডেল থানাধীন ওই এলাকায় অভিযান চালিয়ে আটক করেন।

আটককৃতরা হলেন:
মোঃ মশিউল আলম (৫৫), পিতা: মৃত তফসিল উদ্দিন,মোছাঃ আকলিমা খাতুন (৪৩), পিতা: আজিবর রহমান। দুজনেই শংকরপুর জমাদারপাড়ার বাসিন্দা।

অভিযানে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১০৫ বোতল Wincerex এবং ৮০ বোতল Eskuf সিরাপ। উদ্ধারকৃত মোট ১৮৫ বোতল সিরাপ স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়।

র‍্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মোঃ ফজলে রাব্বি প্রিন্স জানান, মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। তিনি বলেন, নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত ব্যক্তি এবং মাদক-অস্ত্র উদ্ধারে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে শংকরপুরে এত বড় চালান উদ্ধারের ঘটনায় এলাকায় মাদক কারবারিদের নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা শহরের অন্যান্য এলাকায়ও অভিযান জোরদারের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page