মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
Headline :
সাংবাদিক নেতা আহমদ আবু জাফরের জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন খুলনায় ডিআইজির মতবিনিময় সভা বর্জন প্রশ্ন করার সুযোগ ও ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞার প্রতিবাদে ক্ষোভ ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় মাদকবিরোধী অভিযান, আটক ৪ জনের কারাদণ্ড ডিমলায় বালাপাড়া উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি গোলাম রব্বানী প্রধান গোপালগঞ্জ সাংবাদিক সাইফুল ইসলামের মাতা আর নেই! আমি তোমার জম মালাকুল মউত আজরাইল। হাফিজ মাছুম আহমদ দুধরচকী। কালিহাতীতে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে মত বিনিময় সভা খুলনায় ১০০ পরিবারের মাঝে নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মশারি বিতরণ এক পা হারিয়ে থমকে গেছে নন্দীগ্রামের কুমার অজিত পালের জীবন, ভাঙা ঘরে অনাহারে কাটছে পরিবার খুলনায় জাতীয় যুবশক্তির নতুন আহ্বায়ক কমিটির সংবাদ সম্মেলন ও পরিচিতি সভা

পুরাতন ব্যাটারি পুড়িয়ে পরিবেশ ধ্বংসের অভিযোগ

 

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর পবা উপজেলার বিমানবন্দর সড়কে রাতের আঁধারে পুরনো ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির অভিযোগ উঠেছে “এইট স্টার মেটাল” নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এই অবৈধ কারবার বন্ধের দাবিতে রবিবার (৩০ আগস্ট ২০২৬) বরেন্দ্র ইয়ুথ ফোরাম ও গ্রিন কোয়ালিশন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের কাছে স্মারকলিপি দিয়েছেন ।

দুপুর ২টায় একটি প্রতিনিধিদল জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে ৫ দফা দাবি সম্বলিত স্মারকলিপি হস্তান্তর করেন।
কী হচ্ছে পবায়?

অভিযোগ অনুযায়ী, ফায়ার সার্ভিসের পাশের সড়ক থেকে একটু এগিয়ে “এইট স্টার মেটাল”-এর বাউন্ডারির ভেতরে দীর্ঘদিন ধরে রাতের বেলা পুরনো ব্যাটারি পোড়ানো হচ্ছে। এতে তীব্র ঝাঁঝালো বিষাক্ত কালো ধোঁয়া ছড়িয়ে পড়ছে আশেপাশের এলাকায়। নষ্ট হচ্ছে বাতাস, মাটি ও পানি। মারা যাচ্ছে গবাদি পশু। হুমকিতে পড়ছে ফসলি জমি।
শিশুদের জন্য বিপদ সবচেয়ে বেশি ।

ইউনিসেফের গবেষণা তুলে ধরে স্মারকলিপিতে জানানো হয়, বিশ্বের প্রায় ৮০ কোটি শিশুর রক্তে সিসার মাত্রা বিপজ্জনক পর্যায়ে রয়েছে। বাংলাদেশে এই সংখ্যা প্রায় ৩ কোটি ৫৫ লাখ। সিসার বিষক্রিয়ায় ক্ষতিগ্রস্ত শিশুর সংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশ চতুর্থ স্থানে। মস্তিষ্কের বিকাশ থেকে শুরু করে শ্বাসকষ্ট, কিডনি জটিলতা, এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে সিসার বিষে।
৫ দফা দাবি

১. রাতে ব্যাটারি পোড়ানো অবিলম্বে বন্ধ করতে হবে ।

২. লোকালয় ও ফসলি জমির পাশের সব অবৈধ কারখানা স্থায়ীভাবে উচ্ছেদ করতে হবে ।
৩. পরিবেশ ছাড়পত্র ছাড়া সিসা পোড়ানোর অপরাধে মালিকদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে ।

৪. পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করতে হবে, বিশেষত সন্ধ্যা থেকে ভোররাত পর্যন্ত ।
৫. সিসা দূষণের ভয়াবহতা নিয়ে জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করতে হবে ।

একই দাবিতে বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোছা. তাছমিনা খাতুন এবং পবা উপজেলা নির্বাহী অফিসার মো. ইবনুল আবেদীনের কাছেও পৃথক স্মারকলিপি পাঠানো হয়েছে।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি মো. আতিকুর রহমান, সাধারণ সম্পাদক পলি রানী, আমার বাংলা তরুণ সংঘের সভাপতি তাহমিদ জাকি, স্বচ্ছলতা এসোসিয়েশনের সভাপতি ইহতেশামুল আলম জোহা এবং গ্রিন কোয়ালিশনের সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page