শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান: গড়েয়া চোঙ্গাখাতায় মাদক সম্রাট রাকিব আটক খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা, মূল আসামি গ্রেপ্তার কয়রায় এসআরবি-৬-এর অভিযানে চারটি আগ্নেয়াস্ত্র ও ৪৮৫ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেপ্তার ২ গোপালগঞ্জে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার যোগদান করে মোঃ হেলালউদ্দিন ভুইয়া খুলনায় একই বাড়িতে ফের গুলিবর্ষণ, দেশীয় অস্ত্র দিয়ে প্রধান ফটকে হামলা মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, খুলনাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা গোপালগঞ্জে সাংবাদিক শৈলেন্দ্রনাথ মজুমদারকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ! খুলনায় মাদক সংশ্লিষ্ট বিরোধে যুবক রানাকে কুপিয়ে জখম, আতঙ্কে নগরবাসী। আধুনিক প্রযুক্তিতে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে ডিমলায় সপ্তাহের উদ্বোধন খুলনার পুলিশ কমিশনার সাজ্জাদুর রহমানকে সিআইডিতে বদলি, কেএমপিতে আসছেন আসফিকুজ্জামান আকতার

খুলনায় চুরি/ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার, যুবক গ্রেপ্তার

 

মো: আল-মাহফুজ শাওন, খুলনা প্রতিনিধি:
খুলনায় অভিযান চালিয়ে একটি Yamaha V2 মোটরসাইকেল উদ্ধার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খালিশপুর থানা পুলিশ। এ ঘটনায় মোঃ মোফাজ্জেল আলম মামুন (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ২৯ আগস্ট ২০২৬ তারিখ রাত ১২টা ৪৫ মিনিটের দিকে খালিশপুর থানা পুলিশের একটি দল কেএমপির সোনাডাঙ্গা থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে একটি নীল রঙের Yamaha V2 মোটরসাইকেলসহ মোঃ মোফাজ্জেল আলম মামুনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোফাজ্জেল আলম মামুন খুলনার খালিশপুর থানার হালদার পাড়া এলাকার মৃত লুৎফার রহমানের ছেলে। তার মায়ের নাম সায়েদা বেগম।

পুলিশের উদ্ধার করা মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর খুলনা মেট্রো-ল-১৪-১৫৫০। এর ইঞ্জিন নম্বর G3L5EO306673 এবং চেসিস নম্বর PS2RG64100A088425।

এ ঘটনায় খালিশপুর থানায় মামলা নং-১৯, তারিখ ২৯/০৮/২০২৬ দায়ের করা হয়েছে। মামলায় দণ্ডবিধি ১৮৬০-এর ৩৯২ ধারা উল্লেখ করা হয়েছে।

কেএমপি সূত্র আরও জানায়, গ্রেপ্তার মোফাজ্জেল আলম মামুনের বিরুদ্ধে দুটি মাদক মামলাসহ একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে থাকা মামলাগুলো এবং উদ্ধার হওয়া মোটরসাইকেলটির বিষয়ে পুলিশ আরও তথ্য যাচাই করছে।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page