সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
Headline :
আমি তোমার জম মালাকুল মউত আজরাইল। হাফিজ মাছুম আহমদ দুধরচকী। কালিহাতীতে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে মত বিনিময় সভা খুলনায় ১০০ পরিবারের মাঝে নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মশারি বিতরণ এক পা হারিয়ে থমকে গেছে নন্দীগ্রামের কুমার অজিত পালের জীবন, ভাঙা ঘরে অনাহারে কাটছে পরিবার খুলনায় জাতীয় যুবশক্তির নতুন আহ্বায়ক কমিটির সংবাদ সম্মেলন ও পরিচিতি সভা গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল সুন্দরবনে আত্মসমর্পণ করল আলিফ বাহিনীর ১৫ জলদস্যু কেশবপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন কেশবপুর পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান ঢাকায় গ্রেফতার খুলনা আওয়ামী লীগ নেতা আলী আকবর টিপু

জেলেদের জীবনমান উন্নয়নে কাজ করছে পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা

মোঃ নুরুদ্দিন
‎ভোলা প্রতিনিধি:
‎দ্বীপ জেলা ভোলার শিবপুর ইউনিয়নের ‘ভোলার খাল’ এলাকায় জেলেদের জীবনমান উন্নয়নে কাজ করছে পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা। বুধবার (২৬ আগস্ট) সংগঠনটির উদ্যোগে দেড় শতাধিক জেলের জীবন-জীবিকা, অধিকার, নিরাপত্তা ও নানা সমস্যা নিয়ে স্থানীয়ভাবে কার্যক্রম পরিচালনা করা হয়।
‎জেলেদের জীবন শুধু নদীর ঢেউ ও সংগ্রামের গল্প নয়,এর সঙ্গে জড়িয়ে আছে দেশের অর্থনীতি, খাদ্যনিরাপত্তা ও গ্রামীণ ঐতিহ্য। নদী ও প্রকৃতির ওপর নির্ভরশীল এসব মানুষের অধিকার, নিরাপত্তা, কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা।
‎এ সময় উপস্থিত ছিলেন পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নেওয়াজ শরীফ, দপ্তর সম্পাদক মোঃ ফয়েজ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ রাসেল এবং মোঃ আল আমিনসহ অন্যান্যরা এবং স্থানীয় ব্যক্তিবর্গ।
‎
‎পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নেওয়াজ শরীফ বলেন, দ্বীপ জেলা ভোলা প্রতি বছর নদীভাঙনের কারণে একটু একটু করে হারাচ্ছে জমি, স্বপ্ন ও ঠিকানা। এই দ্বীপে প্রায় ২২ লাখ মানুষের বসবাস। তাদের একটি বড় অংশ মাছ ধরা, গবাদিপশু পালন ও প্রকৃতিনির্ভর বিভিন্ন জীবিকার ওপর নির্ভরশীল। এখনো ভোলার অনেক প্রত্যন্ত এলাকায় শিক্ষা, স্বাস্থ্যসেবা, বিদ্যুৎসহ প্রয়োজনীয় নাগরিক সুবিধা পর্যাপ্তভাবে পৌঁছায়নি। ফলে বাজার, চিকিৎসা কিংবা অন্যান্য প্রয়োজনেও অনেক ক্ষেত্রে মূল ভূখণ্ডের ওপর নির্ভর করতে হয়।
‎তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে নির্মমভাবে অনুভব করছেন উপকূল ও দ্বীপাঞ্চলের মানুষ। ভোলার জেলেদের জীবন-জীবিকার সংকট, নদীভাঙন, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং তাদের ভবিষ্যতের স্বপ্ন ও প্রত্যাশার কথা সরাসরি তাদের মুখ থেকেই শুনতে চায় পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা। তাদের পাশে দাঁড়ানো এবং তাদের কণ্ঠস্বর সমাজের বৃহত্তর পরিসরে তুলে ধরাই আমাদের লক্ষ্য।
‎সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ভোলার উপকূলীয় ও নদীনির্ভর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং প্রান্তিক মানুষের অধিকার ও প্রয়োজনীয়তা তুলে ধরতে ভবিষ্যতেও বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page