মোঃ মামুন হোসাইন।
স্টাফ রিপোর্টার
বাউফল উপজেলার কালাইয়া বাজারে অবৈধ মাছ ধরার জাল ও নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
২২ আগস্ট বিকেলের দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে কালাইয়া বাজার , নওমালা,আদাবাড়িয়া ও দাশপাড়া ইউনিয়নের বিভিন্ন দোকান ও স্থানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল, চায়না দুয়ারি জাল ও নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। পরে জব্দকৃত এসব অবৈধ জাল ও পলিথিন উপজেলা মৎস্য অফিসের সম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় আইন অমান্য করায় তিনজনকে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার সালেহ আহমেদ। এ সময় সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু উপস্থিত ছিলেন।