রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
Headline :
খুলনা মেডিকেলের সামনে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার শ্রীপুরে সাংবাদিকদের আটকে হেনস্তার অভিযোগ, ‘ভুয়া সাংবাদিক’ তকমা দিয়ে মুচলেকা নেওয়ার দাবি এনসিপি খুলনা মহানগরীর আহ্বায়ক হচ্ছেন এস এম মুশফিকুর রহমান! রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা বঙ্গোপসাগরে পানামার পতাকাবাহী জাহাজ ডুবি, নিখোঁজ ২২ নাবিক আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণের লক্ষ্যে প্রাথমিক ভূমি পরিদর্শন গোপালগঞ্জ কাশিয়ানী দুই শিশু ধর্ষ*ণেরর অভিযোগ বাউফলে ছাত্রদলের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় জেলা ছাত্রদলের আহবায়ক মোঃ শামীম চৌধুরী শ্রীপুরে সামাজিক দ্বন্দ্ব ও সংঘর্ষের সুযোগে এক প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। গোপালগঞ্জ ডায়াবেটিস হাসপাতালের ব্যাটারি চুরি যুবক গ্রেপ্তার

শৈলকুপায় বিপ্লবী কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপিত

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপায় সাম্যবাদী বিপ্লবী কবি সুকান্ত ভট্টাচার্য জন্মশতবর্ষ উপলক্ষে স্মরণে শ্রদ্ধা নিবেদন ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, পথ শিল্পাঙ্গন ও খবরের কাগজ বন্ধুজন শৈলকুপার যৌথ আয়োজনে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে স্মারক আলোচনা সভা ও সুকান্তের কবিতাপাঠ ও গণসংগীত পরিবেশন করা হয়।

উদীচী শৈলকুপা শাখার সভাপতি ও খবরের কাগজ শৈলকুপা প্রতিনিধি আলমগীর অরণ্যের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সুকান্ত ভট্টাচার্য জন্মশতবর্ষ উদযাপন পর্ষদ, বাংলাদেশ এর সদস্য সচিব সুকান্ত দাস ও প্রধান অতিথি ছিলেন লেখক ও সংগঠক স্বপন বাগচী, বিশেষ অতিথি গবেষক ও প্রকাশক সুমন সিকদার, কবি উপায়ন আনাম এবং আলোচক ছিলেন সাংবাদিক সুজন বিপ্লব, কিশোর বিশ্বাস কাজল, আবু আরিফ রেজা প্রমুখ। অনুষ্ঠানে কবি সুকান্তের কবিতা থেকে আবৃত্তি ও গণসংগীত পরিবেশন করেন শিল্পীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page