বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
Headline :
হুথিরা তেহরানের নিয়ন্ত্রণে নয়, হরমুজও তাদের নাগালের বাইরে ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক সাংবাদিক নেতা আহমদ আবু জাফরের জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন খুলনায় ডিআইজির মতবিনিময় সভা বর্জন প্রশ্ন করার সুযোগ ও ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞার প্রতিবাদে ক্ষোভ ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় মাদকবিরোধী অভিযান, আটক ৪ জনের কারাদণ্ড ডিমলায় বালাপাড়া উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি গোলাম রব্বানী প্রধান গোপালগঞ্জ সাংবাদিক সাইফুল ইসলামের মাতা আর নেই! আমি তোমার জম মালাকুল মউত আজরাইল। হাফিজ মাছুম আহমদ দুধরচকী। কালিহাতীতে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে মত বিনিময় সভা খুলনায় ১০০ পরিবারের মাঝে নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মশারি বিতরণ

নজিপুর বিজিবি ক্যাম্পের সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

আব্দুল আজিজ,

নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলা সীমান্তবর্তী নজিপুর বিজিবি ক্যাম্পের সামনে সংঘটিত এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগামী একটি যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হয়ে ওই ব্যক্তি ঘটনাস্থলেই সড়কে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন ও পথচারীরা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে নজিপুর সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত বলে ঘোষণা করেন।
দুর্ঘটনার পর নিহতের কোনো পরিচয় বা স্বজনদের সন্ধান পাওয়া যায়নি।
নিহত ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করতে বা তার সম্পর্কে কোনো তথ্য জানতে পেরে থাকলে দ্রুত নজিপুর সরকারি হাসপাতালে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page