বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
Headline :
হুথিরা তেহরানের নিয়ন্ত্রণে নয়, হরমুজও তাদের নাগালের বাইরে ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক সাংবাদিক নেতা আহমদ আবু জাফরের জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন খুলনায় ডিআইজির মতবিনিময় সভা বর্জন প্রশ্ন করার সুযোগ ও ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞার প্রতিবাদে ক্ষোভ ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় মাদকবিরোধী অভিযান, আটক ৪ জনের কারাদণ্ড ডিমলায় বালাপাড়া উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি গোলাম রব্বানী প্রধান গোপালগঞ্জ সাংবাদিক সাইফুল ইসলামের মাতা আর নেই! আমি তোমার জম মালাকুল মউত আজরাইল। হাফিজ মাছুম আহমদ দুধরচকী। কালিহাতীতে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে মত বিনিময় সভা খুলনায় ১০০ পরিবারের মাঝে নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মশারি বিতরণ

অভয়নগরে পুকুরে পড়ে যুবকের মৃত্যু, সকালে মিলল লাশ

মো: ইস্রাফিল হোসেন

অভয়নগরে পুকুরে পড়ে যুবকের মৃত্যু, সকালে মিলল লা

যশোরের অভয়নগরে পুকুরে পড়ে সাকিব শেখ (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে উপজেলার কোটা গ্রামে একটি পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত আনুমানিক ৯টার দিকে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে প্রস্রাব করতে বসলে অসাবধানতাবশত সাকিব পানিতে পড়ে যান। এরপর পরিবারের সদস্য ও স্থানীয়রা রাতভর খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।

মঙ্গলবার সকাল আনুমানিক ৭টার দিকে পুকুরের পানিতে সাকিবের ব্যবহৃত স্যান্ডেল ভাসতে দেখেন স্থানীয়রা। পরে সেখানে খোঁজাখুঁজি করে পানির ভেতর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সাকিব মৃগীরোগে আক্রান্ত ছিলেন এবং প্রায়ই অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়তেন। ধারণা করা হচ্ছে, পুকুরপাড়ে বসার সময় অসুস্থ হয়ে পানিতে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

সাকিবের তিন বছরের একটি কন্যাসন্তান রয়েছে। তাঁর বাবা আসলাম শেখ ভ্যান চালিয়ে সংসার চালান। সাকিব নিজেও কাঠমিস্ত্রির সহকারী হিসেবে ভাড়ায় বা দিনমজুরের কাজ করে পরিবারের সহযোগিতা করতেন।
সাকিবের আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় বাসিন্দারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page