মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
Headline :
সাংবাদিক নেতা আহমদ আবু জাফরের জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন খুলনায় ডিআইজির মতবিনিময় সভা বর্জন প্রশ্ন করার সুযোগ ও ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞার প্রতিবাদে ক্ষোভ ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় মাদকবিরোধী অভিযান, আটক ৪ জনের কারাদণ্ড ডিমলায় বালাপাড়া উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি গোলাম রব্বানী প্রধান গোপালগঞ্জ সাংবাদিক সাইফুল ইসলামের মাতা আর নেই! আমি তোমার জম মালাকুল মউত আজরাইল। হাফিজ মাছুম আহমদ দুধরচকী। কালিহাতীতে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে মত বিনিময় সভা খুলনায় ১০০ পরিবারের মাঝে নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মশারি বিতরণ এক পা হারিয়ে থমকে গেছে নন্দীগ্রামের কুমার অজিত পালের জীবন, ভাঙা ঘরে অনাহারে কাটছে পরিবার খুলনায় জাতীয় যুবশক্তির নতুন আহ্বায়ক কমিটির সংবাদ সম্মেলন ও পরিচিতি সভা

ভোলায় বেদে পল্লীর মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা ‎

মোঃ নুরুদ্দিন
ভোলা প্রতিনিধি
‎
দ্বীপ জেলা ভোলার ধনিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সুইসগেট সংলগ্ন মেঘনা নদীর জলই যাদের ঘর, নদীই যাদের জীবনের প্রধান অবলম্বন। প্রান্তিক ও অবহেলিত জনগোষ্ঠী বেদের বছরের পর বছর নদী ও প্রকৃতির সঙ্গে লড়াই করে বেঁচে আছেন। মাছ ধরাই তাদের প্রধান জীবিকা। কিন্তু জলবায়ু পরিবর্তন, নদীর পরিবর্তিত গতিপথ, দুর্যোগ ও মাছের সংকট তাদের জীবনকে আরও অনিশ্চিত করে তুলছে। বেদে পল্লীর মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে স্বেচ্ছাসেবী সংগঠন পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা।
‎
‎শনিবার (৮ আগস্ট) বেদে পল্লীর শতাধিক মানুষের সঙ্গে সংগঠনটির সদস্যরা সময় কাটান এবং তাদের জীবনযাপন, শিক্ষা, স্বাস্থ্য ও বিভিন্ন সামাজিক সমস্যার বিষয়ে খোঁজখবর নেন। সুবিধাবঞ্চিত এই জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ভবিষ্যতে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।
‎এ সময় উপস্থিত ছিলেন পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নেওয়াজ শরীফ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ রাসেলসহ সংগঠনের অন্যান্য সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
‎পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নেওয়াজ শরীফ বলেন, সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের অন্যতম লক্ষ্য। বেদে সম্প্রদায়ের মানুষও আমাদের সমাজেরই অংশ। তাদের জীবনমান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
‎সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বেদে পল্লীর শিশুদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে বিভিন্ন কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হবে।
‎স্থানীয়রা পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে নানা সুযোগ-সুবিধা থেকে পিছিয়ে থাকা এই জনগোষ্ঠীর পাশে দাঁড়ালে তাদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page