বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
Headline :
হুথিরা তেহরানের নিয়ন্ত্রণে নয়, হরমুজও তাদের নাগালের বাইরে ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক সাংবাদিক নেতা আহমদ আবু জাফরের জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন খুলনায় ডিআইজির মতবিনিময় সভা বর্জন প্রশ্ন করার সুযোগ ও ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞার প্রতিবাদে ক্ষোভ ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় মাদকবিরোধী অভিযান, আটক ৪ জনের কারাদণ্ড ডিমলায় বালাপাড়া উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি গোলাম রব্বানী প্রধান গোপালগঞ্জ সাংবাদিক সাইফুল ইসলামের মাতা আর নেই! আমি তোমার জম মালাকুল মউত আজরাইল। হাফিজ মাছুম আহমদ দুধরচকী। কালিহাতীতে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে মত বিনিময় সভা খুলনায় ১০০ পরিবারের মাঝে নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মশারি বিতরণ

চুয়াডাঙ্গার আলোচিত রাফিজ হত্যা মামলায় আরও এক আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার বহুল আলোচিত কিশোর রাফিজ মিয়া (১৫) অপহরণ ও হত্যা মামলার অন্যতম আসামি মো. শরিফুল ইসলাম (৩৫)কে গ্রেফতার করেছে জেলা পুলিশ। বুধবার (৬ আগস্ট) দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে গাজীপুরের কালিয়াকৈর থানার হাবিবপুর মসজিদ মার্কেট এলাকা থেকে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (সিসিআইসি) ও আলমডাঙ্গা থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গত ৫ জুন সন্ধ্যায় মোবাইল ফোনে ডেকে রাফিজকে অপহরণ করা হয়। পরে তাকে নির্যাতন করে পরিবারের কাছে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণের টাকা না পেয়ে ঘাতকরা রশি দিয়ে শ্বাসরোধে হত্যা করে মরদেহ চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর এলাকার অর্জুন খালে ফেলে রেখে পালিয়ে যায়।
ঘটনার আট দিন পর, ১৩ জুন অর্জুন খালসংলগ্ন একটি পুকুর থেকে রাফিজের পচাগলা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত অভিযানে গ্রেফতার হওয়া আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ মামলায় এ পর্যন্ত তিনজন আসামি গ্রেফতার হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেফতারে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page