রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
Headline :
খেজুরের রস, গুড়-পাটালি আর পিঠাপুলির ঐতিহ্য ধরে রেখেছেন সরোয়ার, মাগুরাবাসীর আস্থার নাম ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান: গড়েয়া চোঙ্গাখাতায় মাদক সম্রাট রাকিব আটক খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা, মূল আসামি গ্রেপ্তার কয়রায় এসআরবি-৬-এর অভিযানে চারটি আগ্নেয়াস্ত্র ও ৪৮৫ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেপ্তার ২ গোপালগঞ্জে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার যোগদান করে মোঃ হেলালউদ্দিন ভুইয়া খুলনায় একই বাড়িতে ফের গুলিবর্ষণ, দেশীয় অস্ত্র দিয়ে প্রধান ফটকে হামলা মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, খুলনাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা গোপালগঞ্জে সাংবাদিক শৈলেন্দ্রনাথ মজুমদারকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ! খুলনায় মাদক সংশ্লিষ্ট বিরোধে যুবক রানাকে কুপিয়ে জখম, আতঙ্কে নগরবাসী। আধুনিক প্রযুক্তিতে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে ডিমলায় সপ্তাহের উদ্বোধন

**খুলনায় প্রকাশ্যে যুবককে কুপিয়ে জখম, হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান**

**মো: আল-মাহফুজ শাওন ,খুলনা:**
খুলনা মহানগরীর লবণচরা থানার চুমকি সড়ক এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে মিজানুর রহমান ওরফে সুমন (৩০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর আনুমানিক সোয়া ২টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

আহত সুমন নগরীর জিন্নাহপাড়ার আমিন সড়ক এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সোয়া ২টার দিকে সুমন চুমকি সড়ক এলাকায় অবস্থান করছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা দুই যুবক হঠাৎ তার ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

হামলার পর স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় সুমনকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

ঘটনার খবর পেয়ে লবণচরা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে।

লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন জানান, যুবককে কুপিয়ে আহত করার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলার কারণ উদঘাটন এবং জড়িত দুর্বৃত্তদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চলছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও হামলাকারীদের পরিচয় উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page