রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
Headline :
খেজুরের রস, গুড়-পাটালি আর পিঠাপুলির ঐতিহ্য ধরে রেখেছেন সরোয়ার, মাগুরাবাসীর আস্থার নাম ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান: গড়েয়া চোঙ্গাখাতায় মাদক সম্রাট রাকিব আটক খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা, মূল আসামি গ্রেপ্তার কয়রায় এসআরবি-৬-এর অভিযানে চারটি আগ্নেয়াস্ত্র ও ৪৮৫ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেপ্তার ২ গোপালগঞ্জে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার যোগদান করে মোঃ হেলালউদ্দিন ভুইয়া খুলনায় একই বাড়িতে ফের গুলিবর্ষণ, দেশীয় অস্ত্র দিয়ে প্রধান ফটকে হামলা মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, খুলনাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা গোপালগঞ্জে সাংবাদিক শৈলেন্দ্রনাথ মজুমদারকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ! খুলনায় মাদক সংশ্লিষ্ট বিরোধে যুবক রানাকে কুপিয়ে জখম, আতঙ্কে নগরবাসী। আধুনিক প্রযুক্তিতে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে ডিমলায় সপ্তাহের উদ্বোধন

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে ব্যাংকের হাট কোঃ অপারিটিভ ডিগ্রী কলেজ এর আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ নুরুদ্দিন
ভোলা প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে ভোলা সদর উপজেলা ১১নং ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকের হাট কোঃ অপারিটিভ ডিগ্রী কলেজে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ব্যাংকের হাট কোঃ অপারিটিভ ডিগ্রী কলেজের শ্রেণী কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের হাট কোঃ অপারিটিভ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মহিবুল্লাহ স্যার, আরো উপস্থিত ছিলেন ব্যাংকের হাট কোঃ অপারিটিভ ডিগ্রী কলেজের শিক্ষক মোঃ মিজানুর রহমান , ইভান, বিদান, রফিকুল ইসলাম, সহ আরো অনেক শিক্ষক ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য রাখেন ব্যাংকের হাট কোঃ অপারিটিভ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মহিবুল্লাহ সাহেব

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে বলেন, গণমানুষের অধিকার, গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার প্রত্যাশায় সংঘটিত এই গণঅভ্যুত্থান দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তারা গণঅভ্যুত্থানে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মত্যাগের আদর্শ ধারণ করে সকল ভেদাভেদ ভূলে একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।

আলোচনা সভায় বিভিন্ন শিক্ষক, ছাএ-ছাএী ও সাংবাদিক, এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬
আলোচনা সভা,কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠানে মাধ্যমে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page