বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
Headline :
পুলিশ পরিচয়ে ডাকাতির মামলায় খুলনায় ৬ জনের ১০ বছরের কারাদণ্ড সাতক্ষীরা শহরের ব্লিস হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড গোপালগঞ্জে গাড়ির ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু ঐতিহাসিক ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ আইনানুত ব্যবস্থা গ্রহণের আহ্বান পুলিশ এসোসিয়েশনের গল্লামারি থেকে সালমান কে অপহরণের অভিযোগ ও ৪ লাখ টাকা মুক্তিপণ দাবির  স্বীকারোক্তি  শিশু রিক্তা লাশ হয়ে বাড়ী ফিরলো গোপালগঞ্জে কাশিয়ানী ২ হাজার ৩শ পিচ ইয়াবাসহ, র‍্যাবের অভিযানে গ্রেফতার মাদক ব্যবসায়ী বসতবাড়ি ও আবাসিক ভবন থেকে দুটি পদ্মগোখরা উদ্ধার, নিরাপদে অবমুক্ত

পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ আইনানুত ব্যবস্থা গ্রহণের আহ্বান পুলিশ এসোসিয়েশনের

**মো: আল-মাহফুজ শাওন **
সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে যাচাই-বাছাইহীন, মনগড়া ও কাল্পনিক তথ্য প্রচারের অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। একই সঙ্গে এ ধরনের অপপ্রচার বন্ধে সংশ্লিষ্ট ব্যক্তি ও তাঁদের সহযোগীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের এক বিবৃতিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কতিপয় ব্যক্তি পুলিশ প্রধান থেকে শুরু করে রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপার, অফিসার ইনচার্জসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিগত সরকারের সহযোগী হিসেবে উপস্থাপনের চেষ্টা করছেন। একই সঙ্গে কোনো ধরনের যথাযথ যাচাই-বাছাই ছাড়াই বিভিন্ন মনগড়া ও কাল্পনিক তথ্য প্রকাশ করে তাঁদের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, বিশেষ করে কোনো পুলিশ কর্মকর্তার নতুন পদায়নের পরপরই তাঁকে লক্ষ্য করে অতিমাত্রায় নেতিবাচক প্রচারণা চালানোর প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এতে পেশাদার ও সৎ কর্মকর্তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি তাঁদের দায়িত্ব পালনের ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন।

সংগঠনটি জানায়, আরও উদ্বেগের বিষয় হলো—কতিপয় ব্যক্তি নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক সক্রিয়কর্মী হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে জনমনে বিদ্বেষ সৃষ্টি এবং তাঁদের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। এ ধরনের কর্মকাণ্ডকে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার হিসেবে উল্লেখ করেছে সংগঠনটি।

অপরাধে জড়িতদের বিরুদ্ধে তদন্ত ও ব্যবস্থা নেওয়ার কথা

বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন বিবৃতিতে স্পষ্ট করে জানিয়েছে, কোনো পুলিশ সদস্য অতীতে গুম, খুন, দমন-পীড়ন, নির্যাতন কিংবা অন্য কোনো অপরাধে জড়িত থাকলে প্রচলিত আইন অনুযায়ী নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের বিষয়টি সমর্থন করে তারা।

তবে শুধু বিগত সরকারের সময়ে চাকরি করার কারণে কোনো পেশাদার, সৎ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেছে সংগঠনটি।

পুলিশ বাহিনীকে ‘ডিমোরালাইজড’ করার চেষ্টা: অ্যাসোসিয়েশন

বিবৃতিতে দাবি করা হয়, এসব অপপ্রচারের পেছনে একটি নির্দিষ্ট উদ্দেশ্য কাজ করছে বলে অনুসন্ধানে দেখা যাচ্ছে। এর মধ্যে রয়েছে পুলিশ কর্মকর্তাদের মনোবল দুর্বল করা, সদ্য পদায়নপ্রাপ্ত কর্মকর্তাদের বিতর্কিত করে তোলা, সামগ্রিকভাবে পুলিশ বাহিনীকে ডিমোরালাইজড (Demoralized) করা এবং জনমনে পুলিশ বাহিনী সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করা।

একই সঙ্গে এ ধরনের প্রচারণার মাধ্যমে সরকারের আইনশৃঙ্খলা রক্ষার সার্বিক প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান

বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে, পুলিশ বাহিনীকে ডিমোরালাইজড করার উদ্দেশ্যে পরিচালিত মানহানিকর প্রচারণা, মিথ্যা তথ্য প্রচার এবং পেশাদার কর্মকর্তাদের মনোবল ভেঙে দেওয়ার অপচেষ্টায় জড়িত ব্যক্তি ও তাঁদের সহযোগীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হোক।

একই সঙ্গে পুলিশ বাহিনীর পেশাদারিত্ব ও ভাবমূর্তি রক্ষা এবং সরকারের আইনশৃঙ্খলা রক্ষার প্রচেষ্টাকে আরও জোরদার করতে সচেতন নাগরিক, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন।

সংগঠনটির বক্তব্য অনুযায়ী, কোনো কর্মকর্তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা যাচাই-বাছাই ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি হওয়া উচিত। তবে যাচাইহীন তথ্যের ভিত্তিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত ও পেশাগত ভাবমূর্তি ক্ষুণ্ন করার প্রচারণা পুলিশ বাহিনীর স্বাভাবিক কার্যক্রম ও জননিরাপত্তা ব্যবস্থাপনায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page