বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
Headline :
হুথিরা তেহরানের নিয়ন্ত্রণে নয়, হরমুজও তাদের নাগালের বাইরে ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক সাংবাদিক নেতা আহমদ আবু জাফরের জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন খুলনায় ডিআইজির মতবিনিময় সভা বর্জন প্রশ্ন করার সুযোগ ও ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞার প্রতিবাদে ক্ষোভ ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় মাদকবিরোধী অভিযান, আটক ৪ জনের কারাদণ্ড ডিমলায় বালাপাড়া উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি গোলাম রব্বানী প্রধান গোপালগঞ্জ সাংবাদিক সাইফুল ইসলামের মাতা আর নেই! আমি তোমার জম মালাকুল মউত আজরাইল। হাফিজ মাছুম আহমদ দুধরচকী। কালিহাতীতে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে মত বিনিময় সভা খুলনায় ১০০ পরিবারের মাঝে নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মশারি বিতরণ

গোপালগঞ্জে গাড়ির ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু

লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক অজ্ঞাতপরিচয়ের এক বৃদ্ধা (প্রায় ৭০) নিহত হয়েছেন।আজ মঙ্গলবার (৪ আগস্ট) সকালে ঢাকা–খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় রাস্তার পাশ থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়।ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপীনাথপুর এলাকায় ঢাকা–খুলনা মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ি ওই বৃদ্ধাকে ধাক্কা দেয়।
এতে তিনি মহাসড়কের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান বলে স্থানীয়রা জানান।পরে এলাকাবাসী মরদেহটি দেখতে পেয়ে হাইওয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ আড়াইশ বিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠায়।ওসি আরও
জানান, এখন পর্যন্ত নিহত বৃদ্ধার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিত করতে পিবিআই কাজ করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই বৃদ্ধা মানসিক ভারসাম্যহীন ছিলেন!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page