বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
Headline :
পুলিশ পরিচয়ে ডাকাতির মামলায় খুলনায় ৬ জনের ১০ বছরের কারাদণ্ড সাতক্ষীরা শহরের ব্লিস হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড গোপালগঞ্জে গাড়ির ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু ঐতিহাসিক ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ আইনানুত ব্যবস্থা গ্রহণের আহ্বান পুলিশ এসোসিয়েশনের গল্লামারি থেকে সালমান কে অপহরণের অভিযোগ ও ৪ লাখ টাকা মুক্তিপণ দাবির  স্বীকারোক্তি  শিশু রিক্তা লাশ হয়ে বাড়ী ফিরলো গোপালগঞ্জে কাশিয়ানী ২ হাজার ৩শ পিচ ইয়াবাসহ, র‍্যাবের অভিযানে গ্রেফতার মাদক ব্যবসায়ী বসতবাড়ি ও আবাসিক ভবন থেকে দুটি পদ্মগোখরা উদ্ধার, নিরাপদে অবমুক্ত

বসতবাড়ি ও আবাসিক ভবন থেকে দুটি পদ্মগোখরা উদ্ধার, নিরাপদে অবমুক্ত

মোঃইকরামুল হাসান হৃদয়
বিশেষ প্রতিনিধি মাগুরা

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, খুলনার বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশনায় আজ (সোমবার) সকালে ও বিকেলে পৃথক দুটি অভিযানে দুটি বিষধর পদ্মগোখরা ও খৈয়াগোখরা সাপ উদ্ধার করে নিরাপদে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে।

সকালে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট, খুলনার সদস্য মো. রাসেলসহ সঙ্গীয় সদস্যরা বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার কলকলিয়া গ্রামের একটি বসতবাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় এক মুরগীর খামারীর জালে পেঁচিয়ে আটকে থাকা একটি খৈয়াগোখরা সাপ উদ্ধার করা হয়। উদ্ধার শেষে সাপটিকে পর্যবেক্ষণ করে উপযুক্ত প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হয়।

একই দিনে বিকেলে মো. রাসেলসহ সঙ্গীয় সদস্যরা খুলনা জেলার সোনাডাঙ্গা উপজেলার একটি আবাসিক ভবনের তৃতীয় তলায় অভিযান চালিয়ে আরও একটি পদ্মগোখরা সাপ উদ্ধার করেন। ভবনের বাসিন্দাদের আতঙ্কিত সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে সাপটি নিরাপদে উদ্ধার করে পরবর্তীতে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ জানায়, পদ্মগোখরা একটি বিষধর সাপ হলেও এটি প্রকৃতির খাদ্যশৃঙ্খল ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সাপ দেখলে আতঙ্কিত হয়ে হত্যা না করে দ্রুত বন বিভাগ বা প্রশিক্ষিত উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

মানুষ ও বন্যপ্রাণীর নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে এবং বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছে বন বিভাগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page