বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
Headline :
হুথিরা তেহরানের নিয়ন্ত্রণে নয়, হরমুজও তাদের নাগালের বাইরে ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক সাংবাদিক নেতা আহমদ আবু জাফরের জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন খুলনায় ডিআইজির মতবিনিময় সভা বর্জন প্রশ্ন করার সুযোগ ও ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞার প্রতিবাদে ক্ষোভ ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় মাদকবিরোধী অভিযান, আটক ৪ জনের কারাদণ্ড ডিমলায় বালাপাড়া উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি গোলাম রব্বানী প্রধান গোপালগঞ্জ সাংবাদিক সাইফুল ইসলামের মাতা আর নেই! আমি তোমার জম মালাকুল মউত আজরাইল। হাফিজ মাছুম আহমদ দুধরচকী। কালিহাতীতে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে মত বিনিময় সভা খুলনায় ১০০ পরিবারের মাঝে নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মশারি বিতরণ

মরহুম শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের বিশেষ দোয়া মাহফিল বুধবার

মোঃ আল-মাহফুজ শাওন

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল খুলনা মহানগরের উদ্যোগে দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মরহুম শফিউল বারী বাবু এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২৯ জুলাই ২০২৬ (বুধবার) আসর বাদ এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের আওতাধীন ৫টি থানা, ৩১টি ওয়ার্ড এবং ৩টি ইউনিয়নের সকল পর্যায়ের নেতা-কর্মীদের উক্ত দোয়া মাহফিলে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মহানগরের অধীনস্থ প্রতিটি ইউনিটের নেতা-কর্মীদের কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে নির্ধারিত সময়ে উপস্থিত থেকে মরহুম শফিউল বারী বাবুর আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়েছে।

এ আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল খুলনা মহানগরের সম্মানিত আহ্বায়ক মিরাজুর রহমান মিরাজ এবং বিপ্লবী সদস্য সচিব ইশতিয়াক আহমেদ ইশতি।

প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন আব্দুল্লাহ আল মামুন, সহ-দপ্তর সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, খুলনা মহানগর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page