মো: আল-মাহফুজ শাওন
৬ষ্ঠ জাতীয় থ্রোবল চ্যাম্পিয়নশিপ-২০২৬ প্রতিযোগিতায় পুরুষ ও নারী—উভয় বিভাগে রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ পুলিশ থ্রোবল দল।
বাংলাদেশ পুলিশ থ্রোবল দলের এ কৃতিত্বপূর্ণ অর্জনে খেলোয়াড় ও কর্মকর্তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ জনাব মোঃ আলী হোসেন ফকির।
এক শুভেচ্ছা বার্তায় আইজিপি বাংলাদেশ পুলিশ থ্রোবল দলের খেলোয়াড়দের অসাধারণ নৈপুণ্য, দলীয় ঐক্য ও প্রতিযোগিতামূলক মনোভাবের প্রশংসা করেন। তিনি বলেন, জাতীয় পর্যায়ের এ ধরনের প্রতিযোগিতায় বাংলাদেশ পুলিশের খেলোয়াড়দের সাফল্য প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের বিষয়।
তিনি বাংলাদেশ পুলিশ থ্রোবল দলের সকল খেলোয়াড় ও কর্মকর্তাকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও ক্রীড়া ক্ষেত্রে আরও সাফল্য অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন।
৬ষ্ঠ জাতীয় থ্রোবল চ্যাম্পিয়নশিপ-২০২৬-এ নারী ও পুরুষ উভয় বিভাগে রানার্স আপ হওয়ায় বাংলাদেশ পুলিশ থ্রোবল দলের এ সাফল্য বাংলাদেশ পুলিশের ক্রীড়া অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে।