বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
Headline :
আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী খুলনায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯ অভয়নগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস চলে নিরাপত্তা প্রহরীর ভরসায়, কর্মকর্তার দায়িত্ব অবহেলার অভিযোগ ডিমলায় ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহ শুরু, তথ্য নেওয়া হবে ৭৭ হাজার পরিবারের হুথিরা তেহরানের নিয়ন্ত্রণে নয়, হরমুজও তাদের নাগালের বাইরে ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক সাংবাদিক নেতা আহমদ আবু জাফরের জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন খুলনায় ডিআইজির মতবিনিময় সভা বর্জন প্রশ্ন করার সুযোগ ও ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞার প্রতিবাদে ক্ষোভ ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় মাদকবিরোধী অভিযান, আটক ৪ জনের কারাদণ্ড ডিমলায় বালাপাড়া উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি গোলাম রব্বানী প্রধান

ডিমলায় ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহ শুরু, তথ্য নেওয়া হবে ৭৭ হাজার পরিবারের

(নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর ডিমলায় ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে শুমারির তথ্য সংগ্রহ শুরু হয়েছে। উপজেলায় ৭৭ হাজার পরিবারের তথ্য সংগ্রহ করা হবে। এ কাজে ১২ জন সুপারভাইজারের তত্ত্বাবধানে ১১২ জন তথ্য সংগ্রহকারী মাঠপর্যায়ে কাজ করবেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে ডিমলা সদর ইউনিয়নের উত্তর তিতপাড়া ভাটিয়াপাড়া এলাকার আনছার আলীর পরিবারের তথ্য সংগ্রহের মধ্য দিয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ওয়াসিম ইসলাম, ডিমলা সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবু তালেব, ইউপি সদস্য হাসানুর রহমান, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মাহাতাব হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ সংশ্লিষ্ট কার্যক্রমের সুপারভাইজাররা।

সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে, শুমারির আওতায় উপজেলার ৭৭ হাজার খানার তথ্য সংগ্রহ করা হবে। এ জন্য নিয়োজিত ১১২ জন তথ্য সংগ্রহকারী বাড়ি বাড়ি গিয়ে পরিবারের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। পুরো কার্যক্রম ১২ জন সুপারভাইজার তদারকি করবেন। সংগৃহীত তথ্য ফ্যামিলি কার্ড কার্যক্রমের পরবর্তী ধাপে কাজে লাগানো হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামান বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রমের জন্য তথ্য সংগ্রহ করতে মাঠকর্মীরা বাড়ি বাড়ি যাবেন। এ সময় পরিবারের প্রকৃত অবস্থা তুলে ধরে কোনো তথ্য গোপন না করে সঠিক তথ্য দিয়ে তাঁদের সহযোগিতা করতে হবে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ওয়াসিম ইসলাম বলেন, ধর্ম-বর্ণনির্বিশেষে সবার বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। এ ক্ষেত্রে সবাইকে আন্তরিকতার সঙ্গে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। ফ্যামিলি কার্ডের জন্য নির্বাচিত ব্যক্তিদের ব্যাংকে গিয়ে হিসাব খোলার প্রয়োজন হবে না; তাঁদের নামে ব্যাংক হিসাব খোলার ব্যবস্থা করা হবে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, শুমারির মাধ্যমে পরিবারের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হলে ফ্যামিলি কার্ড কার্যক্রমের পরবর্তী প্রক্রিয়া সহজ হবে। এ জন্য তথ্য সংগ্রহকারীদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page