বন্ধু তুমি কই
মোঃ হাবিবুর রহমান
ফুল ফুটে ফুল ঝরে
তুমিহীনা সাজে না মন
হচ্ছি না হয়চয়,
বকুল ফুলে বকুল মালা
গাঁথা মালা বাড়াই জ্বালা
জ্বালায় পরে রই
সব বসন্ত যায় চলে যায়
বন্ধু তুমি কই?
জুঁই, চামেলি, টগর গাঁদা
তোমার নামে গোলাপ সাদা,
কাটার আঘাত সয়
সব বসন্ত যায় চলে যায়
বন্ধু তুমি কই?
কাশ-ফুলের নরম হাসি
সেই হাসিতে হয় উদাসী
নিথর হয়ে রই
শিউলি ফুলে ভ্রমর দোলে
তুমি দোলো কই?
রঙ্গন ফুলে হচ্ছি রঙ্গিন
তুমি ছাড়া সবি বিলীন
তোমার খোঁজে রই,
জবা ফুলের পাপড়ি মেখে
তোমার ছবি রাখি ঢেকে
বন্ধু তুমি কই?!
পলাশ, শিমুল, শাপলা, বেলি
গন্ধরাজে গানের কলি
গানে গানে রই,
সব বসন্ত যায় চলে যায়
বন্ধু তুমি কয়!
বন্ধু তুমি কই।