মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
Headline :
হুথিরা তেহরানের নিয়ন্ত্রণে নয়, হরমুজও তাদের নাগালের বাইরে ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক সাংবাদিক নেতা আহমদ আবু জাফরের জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন খুলনায় ডিআইজির মতবিনিময় সভা বর্জন প্রশ্ন করার সুযোগ ও ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞার প্রতিবাদে ক্ষোভ ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় মাদকবিরোধী অভিযান, আটক ৪ জনের কারাদণ্ড ডিমলায় বালাপাড়া উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি গোলাম রব্বানী প্রধান গোপালগঞ্জ সাংবাদিক সাইফুল ইসলামের মাতা আর নেই! আমি তোমার জম মালাকুল মউত আজরাইল। হাফিজ মাছুম আহমদ দুধরচকী। কালিহাতীতে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে মত বিনিময় সভা খুলনায় ১০০ পরিবারের মাঝে নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মশারি বিতরণ

ফরিদপুরে অভিযান চালিয়ে আলোচিত প্রতিবন্ধী ফকির আলীনুর হত্যা মামলার একজন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬

ডেস্ক নিউজঃ-

১। র‍্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

২। এরই ধারাবাহিকতায় র‌্যাব ৬, সিপিসি-৩ যশোর এবং র‍্যাব-৬, ভাটিয়াপাড়া ক্যাম্পের যৌথ আভিযানিক দল অদ্য ২১ জুলাই ২০২৬ তারিখে ০৩:০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার বোয়ালমারী থানাধীন হাসামদিয়া এলাকায় অভিযান পরিচালনা করে নড়াইলে ব্যবসায়ী বিরোধের জেরে ফকির আলীনুরকে বেধড়ক মারপিট করে হত্যা মামলার ০২ নং এজাহার নামীয় পলাতক আসামি *১। রহমান শেখ (২৫), পিতা: জাহাঙ্গীর শেখ* সাং: কুমারডাঙ্গা, থানা: লোহাগড়া, জেলা: নড়াইলকে গ্রেফতার করে।

৩। মামলার এজাহার পর্যালোচনা করে জানা যায়, মামলার ভিকটিম এবং ধৃত আসামি রাজিব শেখ একই গ্রামের বাসিন্দা। ধৃত আসামি ব্যবসা করার জন্য অনুমান ০৫ মাস পূর্বে ভিকটিমের কাছ থেকে ১৮,০০০/- (আঠারো হাজার) টাকা ধার করে এবং ধারকৃত টাকা নির্ধারিত সময়ের মধ্যে ফেরত না দিয়া ঘুরাইতে থাকে। এরই ধারাবাহিকতায় গত ১৮ জুলাই ২০২৬ তারিখ রাত অনুমান ৯:১০ ঘটিকার সময় ভিকটিম মোবাইলে কল করে পাওনা টাকা চাইলে আসামি রাজীব শেখ, কুমারডাঙ্গা প্রাইমারী স্কুলের মাঠে যাইতে বলে। ভিকটিম, ভিকটিমের ভাই ও ভগ্নিপতিকে সাথে নিয়ে উক্ত কুমারডাঙ্গা প্রাইমারী স্কুলের মাঠে পৌছা মাত্রই ধৃত আসামিসহ অন্যান্য আসামিরা রামদা, চাইনিজ কুড়াল, লোহার রড, লাঠি ইত্যাদি দেশীয় অস্ত্রাদী দিয়ে অতর্কিতভাবে আক্রমন করে ভিকটিমের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। উক্ত ঘটনায় ভিকটিমের ভাই ও ভগ্নিপতিও আহত হয়। আহতদের ডাকচিৎকারে আশেপাশের লোকজন এসে ভিকটিম ফকির আলীনুরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লোহাগড়া সরকারী হাসপাতালে ভর্তি করালে চিকিৎসারত অবস্থায় ফকির আলীনুর মৃত্যুবরণ করেন। উক্ত ঘটনায় ভিকটিমের ভাই আমিনুল ফকির নড়াইলের লোহাগড়া থানায় ধৃত আসামিসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

৪। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে নড়াইল জেলার লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page