শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
Headline :
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে অভয়নগর প্রেমবাগ ইউনিয়ন বিএনপি থেকে তিনজন মনোনয়ন প্রত্যাশী মাগুরায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মসজিদে কমিটির সভাপতি আটক রাজশাহী মহানগরীতে সাংবাদিকে এলোপাথাড়ি ভাভে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা  আল্লাহর পথে আহ্বানকারীর জন্য রয়েছে বিশেষ পুরস্কার। খুলনায়  বাড়ি দখলের চেষ্টা ও অবরুদ্ধ করার অভিযোগ, আতঙ্কে দুই শিশুসহ তিন নারী রাজশাহীতে বিভিন্ন এলাকায় অন্ধ স্ত্রীকে নিয়ে রাস্তায় , রাস্তায় সাহায্য তুলে ছাইদুল কেশবপুরে ইয়াবাসহ দুইজন গ্রেফতার নওয়াপাড়ায় ইজিবাইক উল্টে নিহত ১, চালক পলাতক খুলনায় লেক থেকে মাদ্রাসাছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার

ভোলাহাটে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত!

 

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা তাদের নিজস্ব মিলনায়তনে রোববার (১২ জুলাই ২০২৬) সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয়।

এলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় এমপির প্রতিনিধি উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ শামসুদ্দিন আলকেশ। সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) ডাঃ মোঃ রিজওয়ান ইসলাম মিঞা, সহকারী পরিবার পরিকল্পনা অফিসার মোঃ শাখাওয়াত হোসেন, ভোলাহাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ মইনুল ইসলাম, সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ শরিফুল ইসলাম (শরীফ), সাধারণ সম্পাদক মোঃ শাহ্ কবির।

“তারুণ্যের আশা-আকাঙ্খা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি” এ শ্লোগানকে কেন্দ্র করে আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলার ইউনিয়ন পর্যায়ের পরিবার কল্যাণে নিয়োজিত কর্মীদের শ্রেষ্ঠত্ব অর্জণের জন্য ক্রেষ্ট ও সনদপত্র দিয়ে পুরস্কৃত করা হয়। পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিগণ।

১২.০৭.২০২৬ ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page