রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
Headline :
খেজুরের রস, গুড়-পাটালি আর পিঠাপুলির ঐতিহ্য ধরে রেখেছেন সরোয়ার, মাগুরাবাসীর আস্থার নাম ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান: গড়েয়া চোঙ্গাখাতায় মাদক সম্রাট রাকিব আটক খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা, মূল আসামি গ্রেপ্তার কয়রায় এসআরবি-৬-এর অভিযানে চারটি আগ্নেয়াস্ত্র ও ৪৮৫ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেপ্তার ২ গোপালগঞ্জে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার যোগদান করে মোঃ হেলালউদ্দিন ভুইয়া খুলনায় একই বাড়িতে ফের গুলিবর্ষণ, দেশীয় অস্ত্র দিয়ে প্রধান ফটকে হামলা মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, খুলনাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা গোপালগঞ্জে সাংবাদিক শৈলেন্দ্রনাথ মজুমদারকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ! খুলনায় মাদক সংশ্লিষ্ট বিরোধে যুবক রানাকে কুপিয়ে জখম, আতঙ্কে নগরবাসী। আধুনিক প্রযুক্তিতে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে ডিমলায় সপ্তাহের উদ্বোধন

অভয়নগরে নারী ও যুবক মাদকসেবীর কারাদণ্ড

মোঃজাকির হোসেন

বিশেষ প্রতিনিধি যশোর
যশোরের অভয়নগরে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অপরাধে রশিদা বেগম ওরফে লাবনি (৪৫) ও সালমান খাঁ (২০) নামের দুই মাসদসেবীকে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপুু এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত রশিদা বেগম ওরফে লাবনি উপজেলার বুইকারা গ্রামের ড্রাইভারপাড়া এলাকার মফেজ মোড়লের মেয়ে এবং সালমান খাঁ ধোপাদী গ্রামের আব্দুর রশিদ খাঁর ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইমদাদুল শেখ জানান, সোমবার দুপুরে উপজেলার বুইকারা গ্রামের ড্রাইভারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা সেবনের সরঞ্জামসহ রশিদা বেগম ওরফে লাবনি নামের এক নারী মাদকসেবীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশ টাকা জরিমানা করেন।
অপর অভিযানে সালমান খাঁ নামের এক যুবককে পাঁচ গ্রাম গাঁজাসহ নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন রেল লাইন থেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশ টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু বলেন, ‘নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অপরাধে এক নারীকে এক মাসের এবং এক যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে অর্থদণ্ড দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page