রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
Headline :
খেজুরের রস, গুড়-পাটালি আর পিঠাপুলির ঐতিহ্য ধরে রেখেছেন সরোয়ার, মাগুরাবাসীর আস্থার নাম ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান: গড়েয়া চোঙ্গাখাতায় মাদক সম্রাট রাকিব আটক খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা, মূল আসামি গ্রেপ্তার কয়রায় এসআরবি-৬-এর অভিযানে চারটি আগ্নেয়াস্ত্র ও ৪৮৫ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেপ্তার ২ গোপালগঞ্জে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার যোগদান করে মোঃ হেলালউদ্দিন ভুইয়া খুলনায় একই বাড়িতে ফের গুলিবর্ষণ, দেশীয় অস্ত্র দিয়ে প্রধান ফটকে হামলা মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, খুলনাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা গোপালগঞ্জে সাংবাদিক শৈলেন্দ্রনাথ মজুমদারকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ! খুলনায় মাদক সংশ্লিষ্ট বিরোধে যুবক রানাকে কুপিয়ে জখম, আতঙ্কে নগরবাসী। আধুনিক প্রযুক্তিতে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে ডিমলায় সপ্তাহের উদ্বোধন

সম্পত্তি হস্তান্তর সংশোধনী বিল বাতিলসহ জ্বালানি-বিদ্যুৎ-গ্যাস সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে খুলনায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ

মো: আল-মাহফুজ শাওন,

খুলনা প্রতিনিধি :

সম্প্রতি সংসদে পাস হওয়া সম্পত্তি হস্তান্তর সংশোধনী বিল-২০২৬ বাতিলসহ জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস সংকট এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যস্ফীতির প্রতিবাদে খুলনায় বিশাল বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা শাখা।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় নগরীতে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে আয়োজিত মিছিলে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ময়লাপোতা হয়ে কাজী নজরুল ইসলাম চত্বরে গিয়ে শেষ হয়।

মিছিল থেকে বক্তারা বলেন, জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে দেশের সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। এর সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি মানুষের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলেছে। দ্রুত এসব সংকটের সমাধান করতে হবে।

বক্তারা সম্প্রতি সংসদে পাস হওয়া সম্পত্তি হস্তান্তর সংশোধনী বিল-২০২৬ বাতিলের দাবি জানান। তারা বলেন, জনগণের স্বার্থবিরোধী কোনো আইন বা সিদ্ধান্ত গ্রহণ করা হলে তা মেনে নেওয়া হবে না।

সমাবেশে সরকারের প্রতি আহ্বান জানিয়ে নেতারা বলেন, দেশের চলমান জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস সংকট এবং মূল্যস্ফীতি মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিতে হবে। সরকার যদি এসব সংকট মোকাবিলা করতে না পারে, তাহলে ক্ষমতা হস্তান্তর করে সরে দাঁড়াতে হবে।

বক্তারা আরও বলেন, সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ, দ্রব্যমূল্য কমানো এবং বিদ্যুৎ-গ্যাস ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক করতে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে।

বিক্ষোভ মিছিলে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page