রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
Headline :
খেজুরের রস, গুড়-পাটালি আর পিঠাপুলির ঐতিহ্য ধরে রেখেছেন সরোয়ার, মাগুরাবাসীর আস্থার নাম ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান: গড়েয়া চোঙ্গাখাতায় মাদক সম্রাট রাকিব আটক খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা, মূল আসামি গ্রেপ্তার কয়রায় এসআরবি-৬-এর অভিযানে চারটি আগ্নেয়াস্ত্র ও ৪৮৫ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেপ্তার ২ গোপালগঞ্জে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার যোগদান করে মোঃ হেলালউদ্দিন ভুইয়া খুলনায় একই বাড়িতে ফের গুলিবর্ষণ, দেশীয় অস্ত্র দিয়ে প্রধান ফটকে হামলা মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, খুলনাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা গোপালগঞ্জে সাংবাদিক শৈলেন্দ্রনাথ মজুমদারকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ! খুলনায় মাদক সংশ্লিষ্ট বিরোধে যুবক রানাকে কুপিয়ে জখম, আতঙ্কে নগরবাসী। আধুনিক প্রযুক্তিতে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে ডিমলায় সপ্তাহের উদ্বোধন

নুসরাত হত্যা মামলার হাইকোর্টের রায় আজ

মো: আল-মাহফুজ শাওন
ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা করা হবে আজ সোমবার (২৪ আগস্ট)। অগ্রাধিকার ভিত্তিতে মামলাটির ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন), আসামিদের আপিল ও জেল আপিলের ওপর শুনানি শেষে রায়ের জন্য এ দিন ধার্য করা হয়।

বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। গত ২০ আগস্ট মামলাটির ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর শুনানি শেষ হয়। এর আগে ২৮ জুলাই থেকে টানা ১৭ কার্যদিবস মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়।

### যেভাবে নুসরাতকে হত্যা করা হয়

মামলার নথি অনুযায়ী, ২০১৯ সালের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন নুসরাতের মা। ওই ঘটনায় মামলা হওয়ার পর সিরাজ উদদৌলাকে গ্রেপ্তার করা হয়।

পরে মামলা তুলে নিতে নুসরাতের ওপর চাপ সৃষ্টি করা হয় বলে অভিযোগ ওঠে। ২০১৯ সালের ৬ এপ্রিল পরীক্ষার হল থেকে কৌশলে নুসরাতকে মাদরাসার ছাদে ডেকে নেওয়া হয়। সেখানে তার হাত-পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১০ এপ্রিল নুসরাতের মৃত্যু হয়।

### ১৬ আসামির মৃত্যুদণ্ড

নুসরাত হত্যা মামলায় ২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল রায় ঘোষণা করেন। রায়ে বরখাস্ত অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ ১৬ আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামি হলেন—সিরাজ উদদৌলা, রুহুল আমিন, মাকসুদুল আলম, হাফেজ আবদুল কাদের, আফসার উদ্দিন, নুর উদ্দিন, শাহাদাত হোসেন শামীম, সাইফুর রহমান মোহাম্মদ যোবায়ের, জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন জাবেদ, কামরুন নাহার মণি, উম্মে সুলতানা পপি ওরফে তুহিন, আবদুর রহিম শরিফ, ইফতেখার উদ্দিন রানা, ইমরান হোসেন মামুন, মোহাম্মদ শামীম ও মহি উদ্দিন শাকিল।

### রায়ের দিকে তাকিয়ে স্বজন ও দেশবাসী

নুসরাত হত্যাকাণ্ডের পর পুরো দেশে ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়েছিল। দ্রুত বিচার শেষে নিম্ন আদালতে ১৬ আসামির মৃত্যুদণ্ডের রায় হলেও উচ্চ আদালতে সেই রায়ের অনুমোদন ও আসামিদের করা আপিলের নিষ্পত্তি বাকি ছিল।

দীর্ঘ শুনানি শেষে আজ হাইকোর্টের রায়ে নিম্ন আদালতের মৃত্যুদণ্ড বহাল থাকবে কি না, কিংবা কোনো আসামির সাজায় পরিবর্তন আসবে কি না—সেদিকেই এখন সবার নজর। রায়কে কেন্দ্র করে নুসরাতের সোনাগাজীর বাড়ি ও আশপাশের এলাকায় নিরাপত্তাও জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page