রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
Headline :
খেজুরের রস, গুড়-পাটালি আর পিঠাপুলির ঐতিহ্য ধরে রেখেছেন সরোয়ার, মাগুরাবাসীর আস্থার নাম ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান: গড়েয়া চোঙ্গাখাতায় মাদক সম্রাট রাকিব আটক খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা, মূল আসামি গ্রেপ্তার কয়রায় এসআরবি-৬-এর অভিযানে চারটি আগ্নেয়াস্ত্র ও ৪৮৫ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেপ্তার ২ গোপালগঞ্জে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার যোগদান করে মোঃ হেলালউদ্দিন ভুইয়া খুলনায় একই বাড়িতে ফের গুলিবর্ষণ, দেশীয় অস্ত্র দিয়ে প্রধান ফটকে হামলা মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, খুলনাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা গোপালগঞ্জে সাংবাদিক শৈলেন্দ্রনাথ মজুমদারকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ! খুলনায় মাদক সংশ্লিষ্ট বিরোধে যুবক রানাকে কুপিয়ে জখম, আতঙ্কে নগরবাসী। আধুনিক প্রযুক্তিতে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে ডিমলায় সপ্তাহের উদ্বোধন

খুলনার সাংবাদিক ও কণ্ঠশিল্পী এম রোমানিয়ার মায়ের ইন্তেকাল

মো: আল-মাহফুজ শাওন , খুলনা:
খুলনার জনপ্রিয় সাংবাদিক ও কণ্ঠশিল্পী জনাব এম রোমানিয়ার মমতাময়ী মা আজ দুপুরে ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী, সাংবাদিক সমাজ ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি সন্তান-সন্ততিসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।

মায়ের মৃত্যুতে এম রোমানিয়া ও তাঁর পরিবারের সদস্যরা গভীরভাবে শোকাহত। প্রিয়জনকে হারিয়ে পরিবারের সদস্যরা শোকসন্তপ্ত অবস্থায় রয়েছেন।

খুলনার সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তি তাঁর মায়ের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

মরহুমার জানাজা ও দাফনের সময়সূচি পারিবারিকভাবে জানানো হবে বলে জানা গেছে।

**আল্লাহ তায়ালা মরহুমাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করুন—আমিন।**


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page