রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
Headline :
খেজুরের রস, গুড়-পাটালি আর পিঠাপুলির ঐতিহ্য ধরে রেখেছেন সরোয়ার, মাগুরাবাসীর আস্থার নাম ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান: গড়েয়া চোঙ্গাখাতায় মাদক সম্রাট রাকিব আটক খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা, মূল আসামি গ্রেপ্তার কয়রায় এসআরবি-৬-এর অভিযানে চারটি আগ্নেয়াস্ত্র ও ৪৮৫ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেপ্তার ২ গোপালগঞ্জে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার যোগদান করে মোঃ হেলালউদ্দিন ভুইয়া খুলনায় একই বাড়িতে ফের গুলিবর্ষণ, দেশীয় অস্ত্র দিয়ে প্রধান ফটকে হামলা মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, খুলনাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা গোপালগঞ্জে সাংবাদিক শৈলেন্দ্রনাথ মজুমদারকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ! খুলনায় মাদক সংশ্লিষ্ট বিরোধে যুবক রানাকে কুপিয়ে জখম, আতঙ্কে নগরবাসী। আধুনিক প্রযুক্তিতে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে ডিমলায় সপ্তাহের উদ্বোধন

দাকোপে শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ গাছ বিতরণ জেলা পরিষদের উদ্যোগে পরিবেশ রক্ষা ও সবুজায়নে নতুন কর্মসূচি

**মো: আল-মাহফুজ শাওন **
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে খুলনার দাকোপ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

শনিবার (১ আগস্ট ২০২৬) সকাল ১১টায় দাকোপ উপজেলা পরিষদ চত্বরে জেলা পরিষদ, খুলনার উদ্যোগে এ ফলজ গাছ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ফলজ গাছের চারা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান (বাপ্পী)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মোঃ বোরহান উদ্দিন মিঠু।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের বিকল্প নেই। ফলজ গাছ একদিকে যেমন পরিবেশকে সুরক্ষা দেয়, অন্যদিকে মানুষের পুষ্টি ও অর্থনৈতিক চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ গাছ রোপণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা সম্ভব।

তারা আরও বলেন, শুধু চারা বিতরণ করলেই হবে না; এসব গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে নিজ নিজ এলাকায় বৃক্ষরোপণ ও পরিচর্যায় আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজনে: জেলা পরিষদ, খুলনা।
সার্বিক সহযোগিতায়: উপজেলা প্রশাসন, দাকোপ ও খুলনা জেলা বিএনপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page