বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
Headline :
পুলিশ পরিচয়ে ডাকাতির মামলায় খুলনায় ৬ জনের ১০ বছরের কারাদণ্ড সাতক্ষীরা শহরের ব্লিস হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড গোপালগঞ্জে গাড়ির ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু ঐতিহাসিক ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ আইনানুত ব্যবস্থা গ্রহণের আহ্বান পুলিশ এসোসিয়েশনের গল্লামারি থেকে সালমান কে অপহরণের অভিযোগ ও ৪ লাখ টাকা মুক্তিপণ দাবির  স্বীকারোক্তি  শিশু রিক্তা লাশ হয়ে বাড়ী ফিরলো গোপালগঞ্জে কাশিয়ানী ২ হাজার ৩শ পিচ ইয়াবাসহ, র‍্যাবের অভিযানে গ্রেফতার মাদক ব্যবসায়ী বসতবাড়ি ও আবাসিক ভবন থেকে দুটি পদ্মগোখরা উদ্ধার, নিরাপদে অবমুক্ত

সোনাডাঙ্গা সোলার পার্কে রোটারি ক্লাব অব ফ্রন্টলাইনার্স খুলনার বৃক্ষরোপণ

মো: আল-মাহফুজ শাওন

খুলনার সোনাডাঙ্গা সোলার পার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে রোটারি ক্লাব অব ফ্রন্টলাইনার্স খুলনা। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং নগরবাসীর মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

ক্লাব প্রেসিডেন্ট শ্যামল রায়ের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে ক্লাবের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন। এ সময় সোনাডাঙ্গা সোলার পার্ক এলাকায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ক্লাব অ্যাডভাইজার ও কো-অর্ডিনেটর সার্ভিস প্রজেক্ট, পাস্ট প্রেসিডেন্ট মোল্লা মারুফ রশীদ; অ্যাসাইনড অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান রেজাউল করিম খান; পাস্ট প্রেসিডেন্ট ও ডেপুটি কো-অর্ডিনেটর মোহাম্মদ মনিরুজ্জামান রহিম; অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর ফেরদৌসী রহমান পিয়াস এবং কান্ট্রি কো-অর্ডিনেটরস এইড, পাস্ট প্রেসিডেন্ট মো. মতলবুর রহমান মিতুলসহ ক্লাবের অন্যান্য রোটারিয়ানরা।

বৃক্ষরোপণ শেষে স্থানীয় একটি রেস্তোরাঁয় রোটারি ক্লাব অব ফ্রন্টলাইনার্স খুলনার নিয়মিত মিটিং অনুষ্ঠিত হয়। সভায় ক্লাবের চলমান বিভিন্ন কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সামাজিক ও মানবিক সেবামূলক কার্যক্রম আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্যই রক্ষা করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সামাজিক সংগঠনগুলোর পাশাপাশি ব্যক্তি পর্যায়েও বৃক্ষরোপণ ও পরিচর্যায় এগিয়ে আসা প্রয়োজন।

রোটারি ক্লাব অব ফ্রন্টলাইনার্স খুলনার সদস্যরা ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণ, মানবিক সহায়তা ও সমাজকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page