রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
Headline :
খেজুরের রস, গুড়-পাটালি আর পিঠাপুলির ঐতিহ্য ধরে রেখেছেন সরোয়ার, মাগুরাবাসীর আস্থার নাম ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান: গড়েয়া চোঙ্গাখাতায় মাদক সম্রাট রাকিব আটক খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা, মূল আসামি গ্রেপ্তার কয়রায় এসআরবি-৬-এর অভিযানে চারটি আগ্নেয়াস্ত্র ও ৪৮৫ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেপ্তার ২ গোপালগঞ্জে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার যোগদান করে মোঃ হেলালউদ্দিন ভুইয়া খুলনায় একই বাড়িতে ফের গুলিবর্ষণ, দেশীয় অস্ত্র দিয়ে প্রধান ফটকে হামলা মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, খুলনাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা গোপালগঞ্জে সাংবাদিক শৈলেন্দ্রনাথ মজুমদারকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ! খুলনায় মাদক সংশ্লিষ্ট বিরোধে যুবক রানাকে কুপিয়ে জখম, আতঙ্কে নগরবাসী। আধুনিক প্রযুক্তিতে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে ডিমলায় সপ্তাহের উদ্বোধন

*মো: আল-মাহফুজ শাওন **
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সভাপতি, মরহুম **শফিউল বারী বাবু**-এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) নগরীর একটি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মরহুম শফিউল বারী বাবুর রাজনৈতিক জীবন, সাংগঠনিক দক্ষতা, ত্যাগ ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন। বক্তারা বলেন, শফিউল বারী বাবু ছিলেন একজন সৎ, সাহসী ও কর্মীবান্ধব সংগঠক। তাঁর আদর্শ অনুসরণ করে সংগঠনকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান তারা।

আলোচনা শেষে মরহুম শফিউল বারী বাবুর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দেশ, জাতি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

অনুষ্ঠানে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page