বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
Headline :
হুথিরা তেহরানের নিয়ন্ত্রণে নয়, হরমুজও তাদের নাগালের বাইরে ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক সাংবাদিক নেতা আহমদ আবু জাফরের জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন খুলনায় ডিআইজির মতবিনিময় সভা বর্জন প্রশ্ন করার সুযোগ ও ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞার প্রতিবাদে ক্ষোভ ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় মাদকবিরোধী অভিযান, আটক ৪ জনের কারাদণ্ড ডিমলায় বালাপাড়া উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি গোলাম রব্বানী প্রধান গোপালগঞ্জ সাংবাদিক সাইফুল ইসলামের মাতা আর নেই! আমি তোমার জম মালাকুল মউত আজরাইল। হাফিজ মাছুম আহমদ দুধরচকী। কালিহাতীতে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে মত বিনিময় সভা খুলনায় ১০০ পরিবারের মাঝে নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মশারি বিতরণ

সাপাহার সরকারি কলেজে রোভার স্কাউটস গ্রুপের বৃক্ষরোপণ অভিযান

 

হারুনুর রশিদ, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে নওগাঁর সাপাহার সরকারি কলেজে রোভার স্কাউটস গ্রুপের বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ আগস্ট) দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ স্কাউটসের ঘোষিত বৃক্ষরোপণ সপ্তাহ পালন কর্মসূচির অংশ হিসেবে সাপাহার সরকারি কলেজ রোভার স্কাউটস গ্রুপের উদ্যোগে কলেজ চত্বরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এতে উদ্বোধক হিসেবে ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাঃ নাজির উদ্দিন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাপাহার সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান, রোভার স্কাউট লিডার ও উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক মো. ফিরোজ মাহমুদ, গণিত বিভাগের সহকারী অধ্যাপক ডি. এম. ফারুক রহমান দেওয়ান, ইংরেজি বিভাগের প্রভাষক রাজু কুমার সরকার, রসায়ন বিভাগের প্রভাষক এস. এম. সারোয়ার এবং গণিত বিভাগের প্রভাষক মো. আবু তারেক, কলেজ ছাত্রদলের সভাপতি ওলিউল ইসলাম নাইম। এছাড়া সাপাহার সরকারি কলেজ রোভার স্কাউটস গ্রুপের সদস্যরা এতে অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বেশি করে গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণেও সবাইকে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের এমন পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে তাদের মধ্যে প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়িত্ববোধ সৃষ্টি হবে বলেও তারা উল্লেখ করেন।

হারুনুর রশিদ

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
০১৭১৯৫৪৩৮৩৩

৩০ আগস্ট ২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page