শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
Headline :
আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী খুলনায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯ অভয়নগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস চলে নিরাপত্তা প্রহরীর ভরসায়, কর্মকর্তার দায়িত্ব অবহেলার অভিযোগ ডিমলায় ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহ শুরু, তথ্য নেওয়া হবে ৭৭ হাজার পরিবারের হুথিরা তেহরানের নিয়ন্ত্রণে নয়, হরমুজও তাদের নাগালের বাইরে ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক সাংবাদিক নেতা আহমদ আবু জাফরের জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন খুলনায় ডিআইজির মতবিনিময় সভা বর্জন প্রশ্ন করার সুযোগ ও ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞার প্রতিবাদে ক্ষোভ ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় মাদকবিরোধী অভিযান, আটক ৪ জনের কারাদণ্ড ডিমলায় বালাপাড়া উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি গোলাম রব্বানী প্রধান

মাগুরায় পোস্টার লাগানোকে কেন্দ্র করে ছাত্রদলের ধাওয়া খেয়ে থানায় শিবির নেতাকর্মীরা

মাগুরা প্রতিনিধি:

মাগুরার শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের সামনে সিরাত প্রতিযোগিতার পোস্টার লাগাতে গেলে ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়া খেয়ে থানায় আশ্রয় নেওয়ার ঘটনা ঘটেছে।

শ্রীপুর উপজেলা ইসলামী ছাত্রশিবিরের দাবি, শনিবার বেলা ১২টার দিকে তারা শ্রীপুর সরকারি কলেজ গেটে জাতীয় সিরাত প্রতিযোগিতার পোস্টার লাগাতে গেলে এই ঘটনার শিকার হয়।

উপজেলা ছাত্রশিবির সভাপতি রিফাত হোসেন বলেন, সকল থেকে বিভিন্ন এলাকায় পোস্টার লাগানো হচ্ছিল। কিন্তু দুপুর ১২ টার দিকে কলেজ গেটে লাগাতে গেলে শ্রীপুর কলেজ ছাত্রদলের সভাপতি অন্তরের নেত্বেত্বে রামদা হকিস্টিক নিয়ে হা ম লা চালানো হয়। তারা ইটপাটকেল নিক্ষেপ করে। একজনের মোবাইল ফোনও কেড়ে নেয়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।

তবে সব অভিযোগ অস্বীকার করেছেন কলেজ ছাত্রদল সভাপতি মেহেদী হাসান অন্তর। তিনি বলেন, কলেজ গেটে পোস্টার ব্যানার লাগানো নিষেধ রয়েছে। সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে শিবিরের কর্মীরা পোস্টার লাগিয়েছে। এ কারণে সাধারণ ছাত্ররা তাদের ধাওয়া দিয়েছে কিনা আমার জানা নেই।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওলি মিয়া বলেন, ধাওয়া বা হামলা র কোনো ঘটনা ঘটেনি। ছাত্ররা পোস্টার লাগাতে নিষেধ করেছিলো। পরে উপজেলা বিএনপি এবং জামাতের নেতৃবৃন্দ বিষয়টির মীমাংসা করে দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page