বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
Headline :
আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী খুলনায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯ অভয়নগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস চলে নিরাপত্তা প্রহরীর ভরসায়, কর্মকর্তার দায়িত্ব অবহেলার অভিযোগ ডিমলায় ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহ শুরু, তথ্য নেওয়া হবে ৭৭ হাজার পরিবারের হুথিরা তেহরানের নিয়ন্ত্রণে নয়, হরমুজও তাদের নাগালের বাইরে ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক সাংবাদিক নেতা আহমদ আবু জাফরের জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন খুলনায় ডিআইজির মতবিনিময় সভা বর্জন প্রশ্ন করার সুযোগ ও ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞার প্রতিবাদে ক্ষোভ ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় মাদকবিরোধী অভিযান, আটক ৪ জনের কারাদণ্ড ডিমলায় বালাপাড়া উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি গোলাম রব্বানী প্রধান

অভয়নগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস চলে নিরাপত্তা প্রহরীর ভরসায়, কর্মকর্তার দায়িত্ব অবহেলার অভিযোগ

‎নিজস্ব প্রতিবেদক
‎
‎যশোরের অভয়নগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের দাপ্তরিক কার্যক্রম নিরাপত্তা প্রহরীর মাধ্যমে পরিচালিত হওয়ার অভিযোগ উঠেছে । দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. বজলুর রহমান গাজীর অনুপস্থিতিতে অফিসের বিভিন্ন দাপ্তরিক কাজ ও প্রয়োজনীয় তথ্যের জন্য নিরাপত্তা মো. হুসাইন সরদারের কাছে যেতে হচ্ছে বলে অভিযোগ করেছেন সেবাগ্রহীতারা । এ ঘটনায় সরকারি দপ্তরের স্বাভাবিক কার্যক্রম ও কর্মকর্তার দায়িত্ব অবহেলার অভিযোগ উঠেছে ।
‎
‎নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তির অভিযোগ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে প্রয়োজনীয় কাজে গিয়ে অনেক সময় সংশ্লিষ্ট কর্মকর্তাকে পাওয়া যায় না । ফলে সেবাগ্রহীতাদের দাপ্তরিক তথ্য ও কাজের অগ্রগতি জানতে নিরাপত্তা প্রহরীর শরণাপন্ন হতে হচ্ছে । অফিসের গুরুত্বপূর্ণ ফাইলসহ বিভিন্ন দাপ্তরিক বিষয় নিরাপত্তার প্রহরীর সম্পৃক্ততা নিয়েও প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা ।
‎
‎খাদ্য বিভাগ সরকারের একটি গুরুত্বপূর্ণ সেবা খাত । খাদ্যবান্ধব কর্মসূচি বাস্তবায়ন, খাদ্যশস্য ব্যবস্থাপনা, ডিলার নিয়োগ ও সংশ্লিষ্ট কার্যক্রম তদারকিসহ নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এ দপ্তর । এমন একটি গুরুত্বপূর্ণ কার্যালয়ের কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নিয়মিত উপস্থিতি ও দাপ্তরিক দায়িত্ব যথাযথভাবে পালন করা জরুরি বলে মনে করছেন সচেতন মহল ।
‎
‎অফিসের গুরুত্বপূর্ণ কাজ নিরাপত্তা প্রহরী কোন কর্তৃপক্ষের নির্দেশে করছেন—এ বিষয়ে জানতে চাইলে নিরাপত্তা প্রহরী মো. হুসাইন সরদার কোনো মন্তব্য করতে রাজি হননি।
‎
‎এ বিষয়ে অভয়নগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. বজলুর রহমান গাজীর বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি । ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।
‎
‎অন্যদিকে, যশোর জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সেফাউর রহমানের কাছে নিরাপত্তান প্রহরীর মাধ্যমে অফিস পরিচালনার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “জনবল সংকট রয়েছে । তাই তাদের কাছ থেকে কিছুটা সহযোগিতা নিতে হয় । কিন্তু তাই বলে সবকিছু তার অধীনে থাকবে বা সে সবকিছু পরিচালনা করবে, এমন নয় । যার যে কাজ, তাকেই সেই কাজ করতে হবে—এটাই নিয়ম।”
‎তিনি আরও বলেন, “বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম । আমি এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছি।”
‎
‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page