শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
Headline :
আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী খুলনায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯ অভয়নগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস চলে নিরাপত্তা প্রহরীর ভরসায়, কর্মকর্তার দায়িত্ব অবহেলার অভিযোগ ডিমলায় ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহ শুরু, তথ্য নেওয়া হবে ৭৭ হাজার পরিবারের হুথিরা তেহরানের নিয়ন্ত্রণে নয়, হরমুজও তাদের নাগালের বাইরে ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক সাংবাদিক নেতা আহমদ আবু জাফরের জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন খুলনায় ডিআইজির মতবিনিময় সভা বর্জন প্রশ্ন করার সুযোগ ও ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞার প্রতিবাদে ক্ষোভ ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় মাদকবিরোধী অভিযান, আটক ৪ জনের কারাদণ্ড ডিমলায় বালাপাড়া উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি গোলাম রব্বানী প্রধান

রামপালে রেকর্ডীয় খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি*

বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকেরবেড় ও ভোজপাতিয়া ইউনিয়নসহ উপজেলার সকল রেকর্ডীয় সরকারি খাল অবৈধ দখলদারদের হাত থেকে উদ্ধারের দাবিতে বিশাল মানবন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

‘রামপাল উন্নয়ন সংগ্রাম পরিষদ’-এর আয়োজনে এবং স্থানীয় সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মল্লিকেরবেড় ইউনিয়নের ছোট সন্ন্যাসী বড় ভাইজোড়া খাল, ছোট ভাইজোড়া খাল এবং ভোজপাতিয়া ইউনিয়নের ডাকুয়ার খাল সহ রামপালের অসংখ্য রেকর্ডীয় খাল প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রেখেছে।

এর ফলে স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হচ্ছে, জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে এবং কৃষি ও মৎস্য উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বক্তারা আরও বলেন, খাল দখলের কারণে এলাকার পরিবেশ ও সাধারণ মানুষের জীবিকা হুমকির মুখে পড়েছে।

এসময় বক্তারা অবিলম্বে রেকর্ডীয় খালগুলো দখলমুক্ত করে পুনঃখনন এবং সাধারণ মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়ার জন্য স্থানীয় প্রশাসন ও সরকারের কাছে জোর দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক (জিয়া), বাশতলী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আজমির, বিএনপি নেতা মাহফুজ আকুঞ্জি*ষ, উপজেলা মহিলা দল নেত্রী জান্নাতুল ফেরদৌস, নাজমা খাতুন,এহতেশামুল আলম, শাহিনুর রহমান পলাশ,সাবু, কামরুল ইসলাম,আরিফুর রহমান, লিটন শেখ, রিপন শেখ, নাজমুল হাসান, সোহেল, সোহাগ, আরাফাত, সহ রামপাল উপজেলার বিভিন্ন পর্যায়ের কৃষক, মৎস্যজীবী, সুশীল সমাজের প্রতিনিধি ও সর্বস্তরের জনগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page