বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
Headline :
হুথিরা তেহরানের নিয়ন্ত্রণে নয়, হরমুজও তাদের নাগালের বাইরে ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক সাংবাদিক নেতা আহমদ আবু জাফরের জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন খুলনায় ডিআইজির মতবিনিময় সভা বর্জন প্রশ্ন করার সুযোগ ও ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞার প্রতিবাদে ক্ষোভ ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় মাদকবিরোধী অভিযান, আটক ৪ জনের কারাদণ্ড ডিমলায় বালাপাড়া উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি গোলাম রব্বানী প্রধান গোপালগঞ্জ সাংবাদিক সাইফুল ইসলামের মাতা আর নেই! আমি তোমার জম মালাকুল মউত আজরাইল। হাফিজ মাছুম আহমদ দুধরচকী। কালিহাতীতে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে মত বিনিময় সভা খুলনায় ১০০ পরিবারের মাঝে নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মশারি বিতরণ

বার্তো কার্লোসের ইসলাম গ্রহণ: ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’ জানালেন কাবা শরিফের ইমাম

মো: ইসরফিল হোসেন

ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এই খবর প্রকাশ্যে আসার পর মুসলিম বিশ্বে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। সদ্য ইসলাম গ্রহণ করা এই তারকাকে এবার স্বাগত জানিয়েছেন পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শাইখ ড. ইয়াসির আদ দাওসারি।

গত বুধবার (১৯ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কার্লোসের একটি ছবি শেয়ার করে শাইখ দাওসারি লেখেন, “রহমতের ধর্মে তোমাকে স্বাগতম।” একইসাথে কার্লোসের জন্য প্রাণভরে দোয়া করে তিনি লেখেন, “হে আল্লাহ, তাকে আপনার দ্বীনের ওপর অবিচল রাখুন, তার অন্তরকে হিদায়াত দিন, তার ইসলামে বরকত দিন এবং তাকে অবিচলতা ও হিদায়াতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করুন।”

এর আগে, মঙ্গলবার (১৮ আগস্ট) তুরস্কের প্রভাবশালী সংবাদমাধ্যম ইয়েনি শাফাক ‘রবার্তো কার্লোস মুসলিম হয়েছেন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। সংবাদমাধ্যমটি জানায়, ব্রাজিলের পরিচিত ইসলামি ব্যক্তিত্ব শাইখ জিহাদ হাম্মাদেহের কাছে কালিমায়ে শাহাদাত পাঠ করেছেন কার্লোস।

মূলত এই খবরটি প্রথম প্রকাশ্যে আনেন তুরস্কের সংসদ সদস্য আলী শাহিন। ব্রাজিল সফরকালে শাইখ জিহাদ হাম্মাদেহের সাথে সাক্ষাতের অভিজ্ঞতা বর্ণনা করে তিনি জানান, কার্লোস প্রায় চার সপ্তাহ আগেই ইসলাম গ্রহণ করেছেন। আলী শাহিন এই কিংবদন্তি ও তার পরিবারের জন্য শান্তি ও বরকতময় জীবন কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page