বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

গোপালগঞ্জ ঢাকা-খুলনা মহাসড়কে অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার

লুৎফর সিকদার

গোপালগঞ্জ প্রতিনিধি:

আজ মঙ্গলবার (২৮ জুলাই) রাত ১টায় গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে এক মধ্য বয়সী নারীর মরদেহ উদ্ধার করেছে ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রুকুনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন ও বলেন, মহাসড়কের পাশে অজ্ঞাত পরিচয়ের মধ্যবয়সী এক নারীর মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিক ভাবে ওই নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য পুলিশ ও পিবিআই কাজ করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে তিনি জানান৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page