রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত প্রার্থীকে শোকজ, ১৯ অক্টোবর সশরীরে হাজিরার নির্দেশ মনোহরপুরের গ্রামে গ্রামে গাজী এনামুল হক, শুনলেন বন্যাদুর্গতদের দুর্ভোগ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তরুণদের এগিয়ে আসার আহ্বান নজরুল ইসলাম মঞ্জুর ‎ভোলায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ক সভা। খুলনায় ২০০ পিস ইয়াবাসহ নোয়াখালীর যুবক গ্রেপ্তার আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী খুলনায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯ অভয়নগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস চলে নিরাপত্তা প্রহরীর ভরসায়, কর্মকর্তার দায়িত্ব অবহেলার অভিযোগ ডিমলায় ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহ শুরু, তথ্য নেওয়া হবে ৭৭ হাজার পরিবারের হুথিরা তেহরানের নিয়ন্ত্রণে নয়, হরমুজও তাদের নাগালের বাইরে

খুলনায় ভাড়া বাসা থেকে পঞ্চাশোর্ধ্ব ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

 

মো: আল-মাহফুজ শাওনঃ

খুলনা নগরীর সোনাডাঙ্গা থানার শেখপাড়া এলাকায় মতি (পঞ্চাশোর্ধ্ব) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে খলিল চেম্বারের পার্শ্ববর্তী একটি ভবনের চতুর্থ তলার টিনশেড কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মতি ওই এলাকার বাসিন্দা হাবিবুল্লাহর ছেলে। তিনি পেশায় গড়াই পরিবহনের বাসের টিকিট কালেক্টর ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মতি দীর্ঘ প্রায় ১৬ বছর ধরে শেখপাড়া খলিল চেম্বারের পার্শ্ববর্তী আনোয়ারা নামে এক নারীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। ভবনের চতুর্থ তলার একটি টিনশেড কক্ষে তিনি একাই থাকতেন। শারীরিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন তিনি।

স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার সর্বশেষ তাকে দেখা যায়। এরপর কয়েক দিন তাকে আর দেখা যায়নি। রবিবার সকালে ওই বাড়ির একজন কর্মী কাজের জন্য ছাদে উঠলে আশপাশে তীব্র দুর্গন্ধ পান। বিষয়টি বাড়ির মালিককে জানানো হলে তিনি পুলিশকে খবর দেন।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের উপস্থিতিতে দরজা ভেঙে ঘরের ভেতর থেকে মতির অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

সোনাডাঙ্গা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. ফরিদুর রেজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে তার মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page