বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

গাইবান্ধায় র‌্যাবের অভিযানে এসকাফসহ ৩ গ্রেপ্তার, রাজনৈতিক প্রভাব খাটিয়ে মাদক ব্যবসার অভিযোগ

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পৃথক অভিযানে ফেনসিডিলের সমজাতীয় মাদকদ্রব্য এসকাফ ও দুটি মোটরসাইকেল জব্দসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সকালে র‌্যাব-১৩-এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

র‌্যাবের বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার সন্ধ্যায় গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের দুর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল থেকে ২১৩ বোতল এসকাফ জব্দ করা হয়। এ সময় শিপলু চন্দ্র মোহন্ত (৩৩) ও মো. আমিনুল ইসলাম (৩৮) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।

এরপর একই দিন রাত পৌনে ৮টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট এলাকায় অভিযান চালিয়ে আরও ১৪৮ বোতল এসকাফ জব্দ করে র‌্যাব। এ ঘটনায় মাহাবুব আলম ওরফে ভুট্টো (৫০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে রংপুর বিভাগসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর গ্রেপ্তারদের হস্তান্তর করা হয়েছে।

রাজনৈতিক প্রভাব খাটিয়ে মাদক ব্যবসার অভিযোগ
এদিকে, স্থানীয়ভাবে মো. আমিনুল ইসলাম আতাউর (৩৮), পিতা—জহুরুল ইসলাম, সাং—ফকিরপাড়া, গাইবান্ধা—এর বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে মাদক ব্যবসা পরিচালনা বা সহযোগিতার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, তাঁর দুই ভাই ইমাম হাসান আলাল ও ইমাম হোসেন দুলাল বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় পর্যায়ের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

তবে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ।

স্থানীয় সচেতন মহলের দাবি, মাদক ব্যবসার সঙ্গে কেউ রাজনৈতিক প্রভাব ব্যবহার করে জড়িত থাকলে তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের সঙ্গে রাজনৈতিকভাবে প্রভাবশালী কারও কোনো সম্পৃক্ততা বা মাদক ব্যবসায় সহযোগিতার সম্পর্ক রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখার দাবি জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page