মোঃ ইকরামুল হাসান, বিশেষ প্রতিনিধি মাগুরাঃ
মোঃমোজাফফর হোসেন মুন্না, শ্রীপুর-মাগুরা
মাগুরা জেলার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের হাট শ্রীকোল গ্রামের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রাজিয়া খাতুন (১২)-কে ধর্ষ’ণের পর শ্বাস রোধ করে হত্যার পর ব্লেড দিয় শ্বাস নালী কাটা আলোচিত মামলায় প্রধান আসামি হাসান শেখকে মৃত্যুদণ্ড রায় প্রদান করেছেন মাগুরার বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত।
ঘটনাটি ২০২২ সালে মার্চ মাসে শ্রীপুর উপজেলার হাট শ্রীকোল গ্রামে সংগঠিত হয়। শিশু রাজিয়া খাতুন নিখোঁজ হওয়ার পর তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠালে উঠে আসে লোমহর্ষক কাহিনি। কিভাবে তাকে ধর্ষ/ণের পর নৃ’শংসভাবে হ’ত্যা করা হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে প্রধান আসামি হাসান শেখ গ্রেপ্তার হন এবং মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
বহুল প্রতিক্ষার পর আজ ২০জুলাই আদালতের রায় সাক্ষ্য-প্রমাণ ও মামলার নথিপত্র পর্যালোচনা করে মাগুরা জেলা ও দায়রা জজ আদালত প্রধান আসামি হাসান শেখকে মৃত্যুদণ্ডের রায় প্রদান করেন।
এই রায় শিশু নির্যাতন ও নারী-শিশুর বিরুদ্ধে জঘন্য অপরাধের বিচার নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
শিশু রাজিয়া খাতুনের মায়ের আশা রায় দ্রুত কার্যকর করা হোক।