রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত প্রার্থীকে শোকজ, ১৯ অক্টোবর সশরীরে হাজিরার নির্দেশ মনোহরপুরের গ্রামে গ্রামে গাজী এনামুল হক, শুনলেন বন্যাদুর্গতদের দুর্ভোগ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তরুণদের এগিয়ে আসার আহ্বান নজরুল ইসলাম মঞ্জুর ‎ভোলায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ক সভা। খুলনায় ২০০ পিস ইয়াবাসহ নোয়াখালীর যুবক গ্রেপ্তার আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী খুলনায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯ অভয়নগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস চলে নিরাপত্তা প্রহরীর ভরসায়, কর্মকর্তার দায়িত্ব অবহেলার অভিযোগ ডিমলায় ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহ শুরু, তথ্য নেওয়া হবে ৭৭ হাজার পরিবারের হুথিরা তেহরানের নিয়ন্ত্রণে নয়, হরমুজও তাদের নাগালের বাইরে

মদনে কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন

 

মোঃ আলম খান, নেত্রকোনা প্রতিনিধিঃ

নেত্রকোনার মদন উপজেলায় ফ্লান্ড রিকনস্ট্রাকশন ইমারজেন্সী এসিস্ট্যান্স প্রজেক্ট (ফ্রিপ) প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী ‘কৃষি প্রযুক্তি মেলা-২০২৬’র শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার ২০জুলাই হতে ২২ জুলাই পর্যন্ত, সকাল ১১ টায় মদন উপজেলা পরিষদ চত্বর আয়োজিত এ মেলার উদ্বোধন হয়। কৃষি প্রযুক্তির আধুনিক ব্যবহার, কৃষকদের নতুন নতুন উদ্ভাবন সম্পর্কে অবহিত করা এবং কৃষি উৎপাদন বৃদ্ধি ও টেকসই কৃষি উন্নয়নকে উৎসাহিত করার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়।

নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর মেলায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপি সাধারন সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, কৃষি সম্পসারণ অফিসার, সৈয়দ শাকুর আহম্মদ,মদন থানার অফিসার ইনর্চাজ সালাহ উদ্দিন করিম,কাইটাইল ইউপি চেয়ারম্যান আবু তাহের আজাদ, সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসেন, যুবদলের সাধারন সম্পাদক হুমায়ুন কবির।

এছাড়াও মদন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, কৃষি বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মী এবং স্থানীয় কৃষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান (মিজান)বলেন, তিন দিনব্যাপী এ মেলায় কৃষির আধুনিক প্রযুক্তি, উন্নত জাতের ফসল, কৃষি উপকরণ এবং বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শন করা হবে, যা কৃষকদের আধুনিক কৃষি ব্যবস্থাপনা সম্পর্কে উদ্বুদ্ধ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page