বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

ফাইনালে মেসি ২ গোল করলে গোল্ডেন বুট কার?

মোঃ ইসরাফিল হোসেনঃ

২০২৬ ফিফা বিশ্বকাপের গোল্ডেন বুটের রেস এখন চূড়ান্তে। গতকাল তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে জোড়া গোল করায় তার মোট গোল সংখ্যা দাঁড়িয়েছে ১০-এ (অ্যাসিস্ট ৪টি)। অন্যদিকে, আজ রাতে স্পেনের বিপক্ষে মেগা ফাইনালে মাঠে নামার আগে লিওনেল মেসির ঝুলিতে রয়েছে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট।
আজকের ফাইনালে মেসি যদি ঠিক ২টি গোল করতে পারেন, তবে এমবাপ্পের সমান ১০ গোল ও ৪ অ্যাসিস্ট নিয়ে যৌথভাবে শীর্ষস্থানে বসবেন তিনি। সে ক্ষেত্রে ফিফার টাই-ব্রেকার নীতি অনুযায়ী নিষ্পত্তি হবে মর্যাদাপূর্ণ গোল্ডেন বুটের।

মেসি যদি ফাইনালে কোনো পেনাল্টি ছাড়া সরাসরি (ওপেন প্লে বা ফ্রি-কিক থেকে) ২টি গোল করেন এবং মাঠে খেলার মোট সময় এমবাপ্পের চেয়ে কম হয়, তবে টাই-ব্রেকারে এগিয়ে থেকে মেসিই জিতবেন গোল্ডেন বুট। কারণ দুজনেরই টুর্নামেন্টে পেনাল্টি গোল তখন ১টি করে থাকবে।

তবে মেসির ২ গোলের মধ্যে কোনোটি যদি পেনাল্টি থেকে আসে, কিংবা তার খেলার মোট মিনিট এমবাপ্পের চেয়ে বেশি হয়, তবে নন-পেনাল্টি গোল ও সময়ের মারপ্যাঁচে এমবাপ্পে টানা দ্বিতীয়বারের মতো এই ট্রফি নিজের করে নেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page