রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত প্রার্থীকে শোকজ, ১৯ অক্টোবর সশরীরে হাজিরার নির্দেশ মনোহরপুরের গ্রামে গ্রামে গাজী এনামুল হক, শুনলেন বন্যাদুর্গতদের দুর্ভোগ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তরুণদের এগিয়ে আসার আহ্বান নজরুল ইসলাম মঞ্জুর ‎ভোলায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ক সভা। খুলনায় ২০০ পিস ইয়াবাসহ নোয়াখালীর যুবক গ্রেপ্তার আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী খুলনায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯ অভয়নগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস চলে নিরাপত্তা প্রহরীর ভরসায়, কর্মকর্তার দায়িত্ব অবহেলার অভিযোগ ডিমলায় ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহ শুরু, তথ্য নেওয়া হবে ৭৭ হাজার পরিবারের হুথিরা তেহরানের নিয়ন্ত্রণে নয়, হরমুজও তাদের নাগালের বাইরে

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের বাগেরহাট সফর

শেখ সৈকত রায়হান ইমন, বাগেরহাট প্রতিনিধিঃ

গত ১৭ জুলাই শুক্রবার ও ১৮ জুলাই শনিবার জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বাগেরহাট জেলার বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

১৭ জুলাই তিনি প্রথমে বাগেরহাট সদর উপজেলার বারইপাড়া ইউনিয়নের আরপাড়া গ্রাম সফর করেন। এরপর বাগেরহাট জেলা পরিষদ মিলনায়তনে বাগেরহাট অফিসার্স ফ্রন্টের নেতৃবৃন্দের সঙ্গে এক আন্তরিক মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় তিনি জেলার সার্বিক উন্নয়ন, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসনিক বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত হন এবং বাগেরহাটের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

একই দিনে তিনি বাগেরহাট সার্কিট হাউসে জেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। নেতৃবৃন্দ জেলার বিভিন্ন সমস্যা, উন্নয়ন পরিকল্পনা ও সাংগঠনিক বিষয় তাঁর সামনে তুলে ধরলে তিনি সেগুলো গুরুত্বসহকারে বিবেচনা করে সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

১৮ জুলাই তিনি লতিফ মাস্টার ফাউন্ডেশন আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পরবর্তীতে তিনি বাগেরহাট জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ এবং জেলার বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

এরপর তিনি বিষ্ণুপুর ইউনিয়নের বেসরগাতি গ্রাম পরিদর্শন করে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ঘুরে দেখেন এবং একটি বিনামূল্যের চক্ষু শিবির ও ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন। সফরের শেষ পর্যায়ে তিনি ঐতিহাসিক খানজাহান আলী \(রহ\.\)-এর মাজার জিয়ারত করেন এবং পরে ঢাকার উদ্দেশ্যে বাগেরহাট ত্যাগ করেন।

সফরকালে বাগেরহাটের সর্বস্তরের মানুষ তাঁকে আন্তরিকভাবে স্বাগত জানান। তিনি বাগেরহাটে একটি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার বিষয়টি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বাস্তবায়নের জন্য উদ্যোগ নেওয়ার আশ্বাস প্রদান করেন। পাশাপাশি খানজাহান আলী বিমানবন্দর বাস্তবায়নের বিষয়েও ইতিবাচক আশ্বাস ব্যক্ত করেন।

এর আগে, ১৭ জুলাই বাগেরহাট জেলা পরিষদ মিলনায়তনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম উপস্থিত হয়ে অফিসার্স ফ্রন্টের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। তিনি জেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে একটি আমগাছের চারা রোপণ করেন এবং জেলা পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page