প্রায় ৫০০ জনের অধিক ছাত্রী নিয়ে পরিচালিত হয় অভয়নগরের ধোপাদি মহিলা মাদ্রাসা ও এতিমখানায়।
শুধুমাত্র এলাকার মানুষের সহায়তায় পরিচালিত এই মাদ্রাসা ও এতিমখানায় পড়াশোনা করছে ৫০০ জানের অধিক ছাত্রী যাদের বেশিরভাগ সাধারণ একটা মাসিক ফি প্রদান করেন।
এছাড়া প্রায় ২০০ জনের একটু কম বা বেশি এতিম ছাত্রী পড়াশোনা করছে সম্পূর্ণ বিনামূল্যে।
অতিরিক্ত গরমে স্হায়ী ছাত্রীদের পড়াশোনা সহো ঘুমানোর জন্য পর্যাপ্ত সিলিংফ্যানের ব্যবস্হা ছিলোনা।
আমরা Abhaynagar Blood Bank (অভয়নগর ব্লাড ব্যাংক স্বেচ্ছাসেবী সংগঠন) তাদের সিলিং ফ্যানের ব্যবস্হা করার সামান্য চেষ্টা করেছে এবং পুরাতন ফ্যান রিপ্লেস করে নতুন ফ্যান যতগুলো প্রয়োজন তার একটি হিসাব করে আমাদের জানানোর অনুরোধ করেছে। এবং তারা চেষ্টা করবে মাদ্রাসার ফ্যানগুলো পুনঃস্থাপনের জন্য সহযোগিতা করার।
আলোকিত ধোপাদি সংগঠন এমন তথ্য দিয়ে সহযোগিতা করেছেন
Abhaynagar Blood Bank সবসময়ই মানুষের পাশে থাকার চেষ্টা করবে বলে জানিয়েছেন সংগঠনটির সদস্যরা।