বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
Headline :
শেষ পরীক্ষা আর দেওয়া হলো না, অপূর্ণ রয়ে গেল দীপের স্বপ্ন মাগুরার মহম্মদপুরে অপহরণের এক বছর পরও নিখোঁজ নবম শ্রেণির ছাত্রী, অপেক্ষায় পরিবার নতুন ঠিকানায় লবণচরা থানা উদ্বোধন, জনসেবায় যুক্ত হলো কেএমপির নিজস্ব আধুনিক ভবন মরহুম শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের বিশেষ দোয়া মাহফিল বুধবার আবারও মাগুরার শ্রীপুরে স্বেচ্ছায় ইসলাম গ্রহণ, নতুন নাম রাখলেন মোঃ কামরুজ্জামান পাঁচ দফা দাবিতে বুধবার থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাগুরার সাবেক এসপি জহিরুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি গোপালগঞ্জ ঢাকা-খুলনা মহাসড়কে অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার নড়াইলের লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক মুন্ডুমালায় খাবার পানির সমস্যা

গোপালগঞ্জ জেলার কর্মরত (পিবিআই) পরিদর্শক রূপকুমার বিদায় সংবর্ধনা

 

লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি:

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), গোপালগঞ্জ জেলায় কর্মরত উপ-পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব রূপকুমার বিশ্বাস-এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব শেখ মনিরুজ্জামান মিঠু, পুলিশ সুপার, পিবিআই, গোপালগঞ্জ জেলা। এ সময় পিবিআই গোপালগঞ্জ জেলার সকল পর্যায়ের কর্মকর্তা ও ফোর্স উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ফোর্স বিদায়ী কর্মকর্তার কর্মনিষ্ঠা, সততা, আন্তরিকতা ও সহকর্মীদের প্রতি তাঁর আন্তরিক আচরণের স্মৃতিচারণ করে বক্তব্য প্রদান করেন। বিদায়ী কর্মকর্তা জনাব রূপকুমার বিশ্বাসও পিবিআই গোপালগঞ্জে দায়িত্ব পালনকালীন বিভিন্ন স্মৃতি তুলে ধরে সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্মৃতিময় মুহূর্তগুলো স্মরণ করতে গিয়ে পরিবেশ আবেগঘন হয়ে ওঠে।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার জনাব শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, “বদলি চাকরিজীবনের স্বাভাবিক নিয়ম। তবে একজন সৎ, দক্ষ ও দায়িত্বশীল সহকর্মীকে বিদায় জানানো সবসময়ই কষ্টের। আমি বিশ্বাস করি, জনাব রূপকুমার বিশ্বাস নতুন কর্মস্থলেও সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে বাংলাদেশ পুলিশ-এর সুনাম অক্ষুণ্ণ রাখবেন। মহান আল্লাহ তাঁর কর্মজীবনকে আরও সাফল্যমণ্ডিত করুন এবং পরিবার-পরিজনকে নিয়ে সুস্থ, সুন্দর ও শান্তিপূর্ণ জীবন দান করুন।”

পরিশেষে পুলিশ সুপার মহোদয় বিদায়ী কর্মকর্তার হাতে ফুলের তোড়া ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় উপস্থিত সকলের অংশগ্রহণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বিদায়ের এ মুহূর্তটি সহকর্মীদের পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সৌহার্দ্যের এক অনন্য নিদর্শন হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page