মো: আল-মাহফুজ শাওন
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, খুলনা মহানগরের আওতাধীন ২৮ নম্বর ওয়ার্ড শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক শেখ আব্দুল আজিজ সুমন ও সদস্য সচিব রুবেল ইসলাম রুবেল স্বাক্ষরিত এক অনুমোদনপত্রে এ কমিটি ঘোষণা করা হয়।
অনুমোদিত কমিটিতে **সর্দার মহিউদ্দিন দোলনকে আহ্বায়ক** এবং **মো. রফিকুল ইসলাম হৃদয়কে সদস্য সচিব** করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— **মো. বিপ্লব ফরাজী** সিনিয়র যুগ্ম আহ্বায়ক, **মো. মোরশেদ আলম**, **মো. সুজন হাওলাদার** ও **বাদশা হোসেন ছুয়েল** যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
এ ছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন **মো. হাসান হাওলাদার, শাহিন সিকদার, আব্দুল কালাম আজাদ** ও **আব্দুল্লাহ আল মামুন**।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে দলীয় আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলা মেনে যুবদলের কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ২৮ নম্বর ওয়ার্ডে সংগঠনকে শক্তিশালী করা, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা এবং দলীয় কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।
খুলনা মহানগর যুবদলের নেতাকর্মীরা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে তাদের সাংগঠনিক সাফল্য কামনা করেছেন।