বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

টুপির ভেতর তেইশ পিস ইয়াবা উদ্ধার! বিশেষ অভিযানে মাদক ও অনলাইন ক্যাসিনো জুয়াড়ী গ্রেফতার।

 

মোঃইকরামুল হাসান হৃদয়
বিশেষ প্রতিনিধি মাগুরাঃ

​মাগুরার মহম্মদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ২৩ পিস ইয়াবা ট্যাবলেট এবং অনলাইন ক্যাসিনো খেলার সরঞ্জামসহ (মোবাইল ও সিম) এক মাদক ব্যবসায়ী ও জুয়াড়ীকে গ্রেফতার করা হয়েছে।
​ঘটনার বিবরণ:
গত ১৩/০৭/২০২৬ খ্রিঃ রাতে মহম্মদপুর থানার এসআই (নিঃ) কাজী রিপন ও সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কালিশংকরপুর নতুন বাজার এলাকায় এক ব্যক্তি মাদক বিক্রয় এবং মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন ক্যাসিনো জুয়া খেলে এলাকার পরিবেশ নষ্ট করছে।
​তৎক্ষণাৎ অফিসার ইনচার্জ (ওসি) মহোদয়ের নির্দেশনায় রাত ২২.১০ ঘটিকায় পুলিশ টিম কালিশংকরপুর নতুন বাজারের ‘রহিতোশ বিশ্বাস’-এর মুদি দোকানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন এক ব্যক্তি ওই দোকানে প্রবেশ করলে তাকে আটক করা হয়।
​জব্দকৃত আলামত:
উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশিকালে আটককৃত ব্যক্তির পরিহিত ক্যাপের (টুপি) ভেতর থেকে বিশেষ কায়দায় লুকানো ২৩ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ২.৩ গ্রাম) উদ্ধার করা হয়। এছাড়াও তার ডান হাত থেকে একটি Vivo y18 স্মার্টফোন জব্দ করা হয়, যা দিয়ে সে গুগুল ক্রোম অ্যাপসের মাধ্যমে বিভিন্ন পোর্টালে অনলাইন ক্যাসিনো জুয়া খেলছিল।
​গ্রেফতারকৃত আসামী:
​মোঃ লাহুদ মিয়া (২৪), পিতা- মোঃ গোলাম কুদ্দুস, সাং- কালিশংকরপুর উত্তর পাড়া, থানা- মহম্মদপুর, জেলা- মাগুরা।
​আইনগত ব্যবস্থা:
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১০ (ক) ধারা এবং ২০২৬ সালের জুয়া আইনের ১৫ ও ১৬ ধারায় মহম্মদপুর থানায় মামলা রুজু করা হয়েছে।
​মাদকের বিরুদ্ধে মহম্মদপুর থানা পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page