রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত প্রার্থীকে শোকজ, ১৯ অক্টোবর সশরীরে হাজিরার নির্দেশ মনোহরপুরের গ্রামে গ্রামে গাজী এনামুল হক, শুনলেন বন্যাদুর্গতদের দুর্ভোগ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তরুণদের এগিয়ে আসার আহ্বান নজরুল ইসলাম মঞ্জুর ‎ভোলায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ক সভা। খুলনায় ২০০ পিস ইয়াবাসহ নোয়াখালীর যুবক গ্রেপ্তার আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী খুলনায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯ অভয়নগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস চলে নিরাপত্তা প্রহরীর ভরসায়, কর্মকর্তার দায়িত্ব অবহেলার অভিযোগ ডিমলায় ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহ শুরু, তথ্য নেওয়া হবে ৭৭ হাজার পরিবারের হুথিরা তেহরানের নিয়ন্ত্রণে নয়, হরমুজও তাদের নাগালের বাইরে

২৫০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার, কেএমপির অভিযানে সফলতা

 

**মো: আল-মাহফুজ শাওন **

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)-এর খানজাহান আলী থানার পথের বাজার পুলিশ ক্যাম্পের অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

কেএমপি সূত্রে জানা গেছে, পথের বাজার পুলিশ ক্যাম্পে কর্মরত এসআই (নিঃ) অয়ন তীর্থ পাইক সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ১২ জুলাই ২০২৬ তারিখ সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে পথের বাজার পুলিশ চেকপোস্ট এলাকায় নিয়মিত চেকিং, আইন-শৃঙ্খলা রক্ষা ও বিশেষ অভিযান পরিচালনা করছিলেন।

এ সময় খানজাহান আলী থানাধীন পথের বাজার চেকপোস্ট সংলগ্ন যশোর-খুলনা মহাসড়কের পূর্ব পাশে যাত্রী ছাউনির সামনে রাস্তার ওপর সন্দেহজনক অবস্থায় থাকা রাকিব হোসেন (২৪)-কে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত রাকিব হোসেনের পিতা মৃত আশরাফ হোসেন। তার বাড়ি যশোর জেলার কোতোয়ালী থানার চাঁচড়া এলাকায়।

ঘটনার পর উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কেএমপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page