বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
Headline :
হুথিরা তেহরানের নিয়ন্ত্রণে নয়, হরমুজও তাদের নাগালের বাইরে ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক সাংবাদিক নেতা আহমদ আবু জাফরের জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন খুলনায় ডিআইজির মতবিনিময় সভা বর্জন প্রশ্ন করার সুযোগ ও ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞার প্রতিবাদে ক্ষোভ ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় মাদকবিরোধী অভিযান, আটক ৪ জনের কারাদণ্ড ডিমলায় বালাপাড়া উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি গোলাম রব্বানী প্রধান গোপালগঞ্জ সাংবাদিক সাইফুল ইসলামের মাতা আর নেই! আমি তোমার জম মালাকুল মউত আজরাইল। হাফিজ মাছুম আহমদ দুধরচকী। কালিহাতীতে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে মত বিনিময় সভা খুলনায় ১০০ পরিবারের মাঝে নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মশারি বিতরণ

মাগুরায় অনলাইন জুয়া ও সাইবার অপরাধের অভিযোগে যুবক আটক

 

মোঃইকরামুল হাসান
বিশেষ প্রতিনিধি মাগুরাঃ

মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে অনলাইন জুয়া, সাইবার অপরাধ এবং অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগে আমিনুল ইসলাম নয়ন নামে এক যুবককে আটক করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) রাত প্রায় ৩টার দিকে মাগুরা সদর উপজেলার ভিটাসাইর এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। অভিযানের সময় অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত বলে দাবি করা ৫টি মোবাইল ফোন এবং নগদ অর্থ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় মাগুরা সদর থানায় অনলাইন জুয়া, সাইবার অপরাধ ও অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। জুয়া কার্যক্রমে সম্পৃক্ততার অভিযোগে প্রযোজ্য আইনে মামলাটি রুজু করা হয়েছে।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আল মাহামুদ জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন সার্ভার ব্যবহার করে মোবাইলের মাধ্যমে অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা করতেন। এছাড়া ভিপিএন ও প্রক্সি সার্ভারের মাধ্যমে দেশে-বিদেশে অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগও রয়েছে।
তিনি আরও জানান, ডিজিটাল ফরেনসিক পরীক্ষা ও আর্থিক লেনদেন বিশ্লেষণের মাধ্যমে এ চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্তে প্রায় ৩ কোটি টাকার আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছে পুলিশ। এছাড়া প্রাথমিকভাবে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টের মাধ্যমে প্রায় ৫ লাখ ৯৫ হাজার ৫৫৭ টাকা লেনদেনের তথ্যও পাওয়া গেছে।
মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, অনলাইন জুয়া ও সাইবার অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। জেলার আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণে মাগুরা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
তবে পুলিশের এসব দাবি তদন্তাধীন এবং অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্তই নির্ধারণ করবে অভিযুক্তের আইনগত দায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page