বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
Headline :
ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত প্রার্থীকে শোকজ, ১৯ অক্টোবর সশরীরে হাজিরার নির্দেশ মনোহরপুরের গ্রামে গ্রামে গাজী এনামুল হক, শুনলেন বন্যাদুর্গতদের দুর্ভোগ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তরুণদের এগিয়ে আসার আহ্বান নজরুল ইসলাম মঞ্জুর ‎ভোলায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ক সভা। খুলনায় ২০০ পিস ইয়াবাসহ নোয়াখালীর যুবক গ্রেপ্তার আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী খুলনায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯ অভয়নগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস চলে নিরাপত্তা প্রহরীর ভরসায়, কর্মকর্তার দায়িত্ব অবহেলার অভিযোগ ডিমলায় ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহ শুরু, তথ্য নেওয়া হবে ৭৭ হাজার পরিবারের হুথিরা তেহরানের নিয়ন্ত্রণে নয়, হরমুজও তাদের নাগালের বাইরে

মদনে স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

 

মোঃ আলম খান,নেত্রকোনা প্রতিনিধিঃ

নেত্রকোণার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক নিরাপত্তা জোরদার ও চিকিৎসকদের কর্ম পরিবেশ নির্বিঘœ করতে ১০জন সশস্ত্র আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
বর্তমান সরকারের বিশেষ প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে বুধবার (৮জুলাই) আনুষ্ঠানিকভাবে এই ১০জন নিরাপত্তা বাহিনীকে দায়িত্ব হস্তান্তর করা হয়।

মদন উপজেলা আনসার কর্মকর্তা প্রণতোষ ঘোষ জানায়, মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায়।বাংলাদেশের প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সে সশস্ত্র আনসার সদস্য মোতায়ন করা হবে।তারই ধারাবাহিকতায় মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার সদস্য নিয়োগ করা হয়। ফলে হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীসহ চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বৃদ্ধি পাবে। একই সঙ্গে বহিরাগতদের আনাগোনা ও হাসপাতালের যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা কঠোরভাবে প্রতিরোধ করা সম্ভব হবে।

এ বিষয়ে মদন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হুদা বলেন, আজকের দিনটি মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য অত্যন্ত আনন্দের এবং স্বস্তির। আমাদের দীর্ঘদিনের দাবি ও বর্তমান সরকারের প্রতিশ্রুতির অংশ হিসেবে আজ হাসপাতালে ১০জন সশস্ত্র আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

তিনি বলেন, হাসপাতালগুলোতে প্রায়ই নানা ধরণের অনাকাঙ্খিত পরিস্থিতি তৈরি হতো। যা চিকিৎসকদের নিরবচ্ছিন্ন সেবা প্রদানে বাধা সৃষ্টি করত। এখন এই সশস্ত্র নিরাপত্তা ব্যাবস্থা চালু হওয়ায় হাসপাতালের সার্বিক শৃঙ্খলা ফিরে আসবে। এবং আমাদের চিকিৎসক ও স্টাফরা নির্ভয়ে শতভাগ মনোযোগ দিয়ে রোগীদের চিকিৎসা সেবা দিতে পারবেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page