রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত প্রার্থীকে শোকজ, ১৯ অক্টোবর সশরীরে হাজিরার নির্দেশ মনোহরপুরের গ্রামে গ্রামে গাজী এনামুল হক, শুনলেন বন্যাদুর্গতদের দুর্ভোগ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তরুণদের এগিয়ে আসার আহ্বান নজরুল ইসলাম মঞ্জুর ‎ভোলায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ক সভা। খুলনায় ২০০ পিস ইয়াবাসহ নোয়াখালীর যুবক গ্রেপ্তার আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী খুলনায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯ অভয়নগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস চলে নিরাপত্তা প্রহরীর ভরসায়, কর্মকর্তার দায়িত্ব অবহেলার অভিযোগ ডিমলায় ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহ শুরু, তথ্য নেওয়া হবে ৭৭ হাজার পরিবারের হুথিরা তেহরানের নিয়ন্ত্রণে নয়, হরমুজও তাদের নাগালের বাইরে

মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে ছাতার ভেতর আইইডি উদ্ধার, নিষ্ক্রিয় করল পুলিশ

 

মো: আল-মাহফুজ শাওন

রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে একটি ছাতার ভেতরে রাখা বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়কারী দল সেটি নিরাপদে নিষ্ক্রিয় করে।

শুক্রবার (২৪ জুলাই ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচের সড়ক থেকে ছাতার ভেতরে রাখা ওই বস্তুটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, নিষ্ক্রিয় করা বস্তুটি আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) প্রকৃতির।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়কারী দল নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। পরে বিশেষ প্রক্রিয়ায় বস্তুটি নিষ্ক্রিয় করা হয়। এ সময় বিকট শব্দে বিস্ফোরণের মতো শব্দ শোনা গেলে আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তার স্বার্থে ওই সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ রাখা হয়। তবে মেট্রোরেল চলাচল স্বাভাবিক ছিল বলে জানা গেছে।

ডিএমপি জানিয়েছে, ছাতার ভেতরে কে বা কারা ওই আইইডি রেখে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি তদন্তে পুলিশ ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন। জড়িতদের শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য যাচাই করা হচ্ছে।

এ ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page