রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত প্রার্থীকে শোকজ, ১৯ অক্টোবর সশরীরে হাজিরার নির্দেশ মনোহরপুরের গ্রামে গ্রামে গাজী এনামুল হক, শুনলেন বন্যাদুর্গতদের দুর্ভোগ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তরুণদের এগিয়ে আসার আহ্বান নজরুল ইসলাম মঞ্জুর ‎ভোলায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ক সভা। খুলনায় ২০০ পিস ইয়াবাসহ নোয়াখালীর যুবক গ্রেপ্তার আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী খুলনায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯ অভয়নগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস চলে নিরাপত্তা প্রহরীর ভরসায়, কর্মকর্তার দায়িত্ব অবহেলার অভিযোগ ডিমলায় ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহ শুরু, তথ্য নেওয়া হবে ৭৭ হাজার পরিবারের হুথিরা তেহরানের নিয়ন্ত্রণে নয়, হরমুজও তাদের নাগালের বাইরে

রাজনগরে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে বন্যাকবলিতদের মাঝে ত্রাণ বিতরণ

 

হাফিজ মাছুম আহমদ, সিলেট প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার বন্যাকবলিত দুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেল ২টায় রাজনগর উপজেলার হরিপাশা পূর্ব ও পশ্চিমপাড়া এবং তারাপাশা এলাকায় এ ত্রাণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাকীম মাওলানা আনছার আহমদ সিদ্দিকী এবং সংগঠনের মৌলভীবাজার জেলা সভাপতি শাহ মুহিবুর রহমান জালালী। এ ছাড়া বিভিন্ন পর্যায়ের ওলামা-মাশায়েখ ও সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে পানিবন্দি ও অসহায় মানুষের হাতে সরাসরি ত্রাণসামগ্রী তুলে দেন।

ত্রাণ বিতরণকালে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ মানবিক ও ইসলামী দায়িত্ব। বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ ভবিষ্যতেও দুর্গত ও বিপন্ন মানুষের সার্বিক কল্যাণে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page